রাজ্য

‘আমফান’ মোকাবিলায় রাজ্যের প্রস্তুতিকে সাধুবাদ জানালেন রাজ্যপাল !

‘আমফান’ মোকাবিলায় রাজ্যের প্রস্তুতিকে সাধুবাদ জানালেন রাজ্যপাল ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : কলকাতা: সুপার সাইক্লোন ‘আমফান’ মোকাবিলার জন্য রাজ্যের তরফে প্রস্তুতির ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যেভাবে রাজ্য প্রশাসন এই সুপার সাইক্লোনের ওপর নজরদারি রাখছে সেই ভূমিকার প্রশংসা ট্যুইট করে করলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর পাশাপাশি আবহাওয়া দপ্তরের প্রশংসা করেছেন ট্যুইট করে।

তবে এই সময় রাজনীতি নামক জীবাণু কেউ দূরে রাখার কথা বার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় । সোমবার পরপর দুটি ট্যুইট করে তিনি বলেন ” প্রধানমন্ত্রীর দপ্তর ও মুখ্যমন্ত্রীর ভূমিকাকে প্রশংসা জানাই আমফান মোকাবিলার জন্য যে প্রস্তুতি নিয়েছে। এই আমফান আছড়ে পড়বে ২০ই মে। পূর্ব মেদিনীপুর,দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া হুগলি কলকাতা এই সাইক্লোন এর দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে।

এনডিআরএফ ও ইন্ডিয়ান কোস্ট গার্ড ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। ইন্ডিয়ান কোস্ট গার্ডের জাহাজ এবং এয়ারক্রাফট প্রতিনিয়ত মত্‍স্যজীবীদের ফিরে আসার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছে। আবহাওয়া দপ্তরের উপর গর্ব অনুভব করছি তাদের এই বিজ্ঞানসম্মত সাফল্য এসেছে এত নিখুঁত পূর্বাভাস দেওয়ার জন্য। এই সময় রাজনীতি নামক জীবাণু কে দূরে রাখাই ভালো।”

ক্রমেই শক্তিশালী থেকে অতি শক্তিশালী ঝড়ে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় আমফান। আবহাওয়া দফতরের পূর্বাভাস ঘূর্ণিঝড় এই আমফান সর্বোচ্চ ২০০ কিলোমিটারে তার গতিবেগ পৌছাতে পারে। এর জেরে বুধবার সন্ধ্যা থেকেই দুই ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।

এমনকি কলকাতা, হাওড়া,হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ১২০ কিলোমিটার বেগে ঝড়ের সর্তকতা জারি করা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে মঙ্গলবার দুপুরের পর থেকেই এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৭৫ কিলোমিটার।

রাজ্যের এই জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইতিমধ্যেই রিলিফ সেন্টার গুলিতে বহু মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। শুধু তাই নয় নবান্ন থেকে ক্রমশই পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলেই জানা গেছে। মঙ্গলবার এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যসচিব ভিডিও কনফারেন্স করবেন এই জেলাগুলির জেলা শাসকদের সঙ্গে বলেও নবান্ন সূত্রে খবর।

সুপার সাইক্লোনকে মোকাবিলা করতে রাজ্যে তরফে এত বিপুল উদ্যোগ নেওয়ার ফলে মুখ্যমন্ত্রীর ভূমিকাকেই মঙ্গলবার দরাজ সার্টিফিকেট দিলেন রাজ্যপাল। তবে মুখ্যমন্ত্রী প্রশংসা করলেও এই পরিস্থিতিতে যেন রাজনীতি না করা হয় সেই বিষয়ে স্পষ্ট বার্তা রেখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button