পূর্ব মেদিনীপুর

আম্ফান ঝড়ের তাণ্ডব শুরু: দিঘাতে উঠছে বিশাল বড় বড় ঢেউ !

আম্ফান ঝড়ের তাণ্ডব শুরু: দিঘাতে উঠছে বিশাল বড় বড় ঢেউ ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : পূর্ব মেদিনীপুর, প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আমফান। তার আগে মঙ্গলবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যাপক আকারে ঘূর্ণিঝড় আমফানের প্রভাব পড়তে শুরু করে।

সকাল থেকেই এদিন দিঘার সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছাসে লক্ষ্য করা যায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সব থেকে বেশি সামুদ্রিক জলোচ্ছ্বাসের আশঙ্কা। ৪-৫ মিটার পর্যন্ত উঠতে পারে ঢেউ। বইতে পারে ঝোড়ো হাওয়া। উপকূলের কাছে হাওয়া বইবে সব থেকে বেশি।

এর পাশাপাশি দমকা হাওয়া বইতে শুরু করে জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে। ক্রমশ রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে এই সুপার সাইক্লোন আমফান। যার ব্যাপক প্রভাব পড়তে পারে এ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। যে কথা ভেবে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে।

আম্ফান ঝড়ের তাণ্ডব শুরু: দিঘাতে উঠছে বিশাল বড় বড় ঢেউ ! - West Bengal News 24

 

মঙ্গলবার সকাল থেকেই দিঘার সমুদ্র সৈকত জুড়ে মাইকিং প্রচারের মাধ্যমে মানুষকে সর্তক করার কাজ চলছে। এছাড়াও দিঘার আশেপাশের কয়েকটি গ্রামের মানুষজনকে পাশের সাইক্লোন সেন্টারগুলিতে নিয়ে আসার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন।

আম্ফান ঝড়ের তাণ্ডব শুরু: দিঘাতে উঠছে বিশাল বড় বড় ঢেউ ! - West Bengal News 24

 

এমনিতেই করোনা আতঙ্কের জন্য দিঘা বর্তমানে পর্যটকশূন্য রয়েছে। তাই সেভাবে কোন ক্ষতির সম্ভাবনা না থাকলেও স্থানীয় মানুষজনকে সুরক্ষিত রাখতে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button