রাজ্য

একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত, ২০০ ছাড়াল বাংলায় !

একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত, ২০০ ছাড়াল বাংলায় ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : ‌ কলকাতা, গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা কমলেও, বেড়েছে আক্রান্তের সংখ্যা। বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২০০ ছাড়াল। একদিনে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা । নতুন করে মৃত্যু হয়েছে তিন জনের।

রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ, গত ২৪ ঘন্টায় ২০৮ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,৬৬৭ জনে। অন্যদিকে এদিনে ৯,২১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৩টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করা হচ্ছে। এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ছিল ১৫৬ জন। এবার সেই রেকর্ড ভেঙ্গে গেল বাংলায়।

গত ২৪ ঘন্টায় ২০৮ জন আক্রান্ত হয়েছেন। তবে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, একদিনে ৯,২১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। তার জন্য একদিনে করোনা আক্রান্তের সংখ্যাটাও বেড়েছে। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৮২৪ জনের।

রবিবারের বুলেটিন অনুযায়ী, একদিনে তিন জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭২ জন। এর মধ্যে ৭২ জনের কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে। নতুন করে যে তিনজনের মৃত্যু হয়েছে,তার মধ্যে ২ জন কলকাতার আর একজন হুগলির বাসিন্দা।

নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছে, এর মধ্যে কলকাতায় রয়েছেন ৫২ জন, হাওড়ায় ৪৮ জন, মালদায় ৩১ জন, হুগলি ও উত্তর ২৪ পরগণায় ২১ জন করে, উত্তর দিনাজপুরে ১৩ জন। এছাড়া বর্তমানে হাসপাতালে চিকিত্‍সা চলছে ২,০৫৬ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৫৮ জন।

ফলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,৩৩৯ জন। রাজ্যের মোট ৬৯টি কোভিড হাসপাতালে ৮,৭৮৫টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯২০টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button