উত্তর দিনাজপুর

এক দিনে রাজ্যের এই জেলায় নতুন করে করোনা আক্রান্ত আরও ৭ !

এক দিনে রাজ্যের এই জেলায় নতুন করে করোনা আক্রান্ত আরও ৭ ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : রায়গঞ্জ, উত্তর দিনাজপুর জেলায় ২৪ ঘন্টায় করোনায় নতুন করে সংক্রামিত হল ৭ জন। মালদা মেডিকেল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলায় ৭ জনের করোনা আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে। তাঁদের বাড়ি রায়গঞ্জ মহকুমায় ও ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকে।

রায়গঞ্জ মহাকুমার একজন করোনা আক্রান্তকে উদ্ধার করে রায়গঞ্জের কোভিড হাসপাতালে নিয়ে আসা হয়। ইসলামপুরের ৬জনকে পাঞ্জিপাড়া কোয়ারান্টিন সেন্টারে রাখা হয়েছে।

তবে উত্তর দিনাজপুর জেলার বাসিন্দাদের অভিযোগ, মালদা জেলা ও দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যার পরিমাণ বুলেটিন আকারে দিলেও উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এই বিষয়ে মুখ খুলছেন না। তাতেই উদ্বিগ্ন জেলার বাসিন্দারা। হিন্দুস্থান সমাচার / সোনালি

সুত্র: Hindusthan Samachar

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য