রাজ্য

নবান্ন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী কি কি জানালেন জেনে নিন !

নবান্ন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী কি কি জানালেন জেনে নিন ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক :

গাছ কাটতে গিয়ে হাওড়ায় এক দমকলকর্মীর মৃত্যু।

সিইএসসি এ ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করবে সরকার।

মৃত কর্মীর পরিবারকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছি।

যেভাবে প্রত্যেকটি কর্মী কাজ করেছে তাদেরকে স্যালুট জানাচ্ছি।

সুন্দরবনের সর্বনাশ হয়ে গিয়েছে। আগে বাঁধ নির্মাণ করতে হবে যুদ্ধকালীন প্রস্তুতিতে।

৯০ শতাংশ জায়গায় বিদ্যুত্‍ ফিরিয়ে আনা হয়েছে।

স্বরাষ্ট্রসচিব উত্তর ২৪পরগনা এবং দক্ষিণ ২৪পরগনা সেচ দফতরের সচিব যাবেন এবং সেখান থেকে ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন।

না জানিয়ে ট্রেন চালানো হচ্ছে। মহারাষ্ট্রের সঙ্গে কথা বললাম, তারা বলল রাত দুটোর সময় তারা জেনেছে।

সিইএসসি নিয়ে রাজনীতি শুরু করলো। কিন্তু এই সংস্থার সিপিএমের আমলে দিল্লির কংগ্রেস সরকার তৈরি করে দিয়েছিল।

আমরা মানবিক বলে বহু সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিইনি।

জল না সরলে বিদ্যুতের খুঁটি বসানো যাচ্ছে না।

সিইএসসি চাইতে বিদ্যুত্‍ বন্টন সংস্থা অনেক ভাল কাজ করেছে।

সকলকে কোয়ারেন্টাইন করা যাবে না, কারণ কয়েক লক্ষ মানুষ এসেছেন।

জেলায় জেলা শাসক এবং ব্লকে বিডিও নেতৃত্বে টাস্কফোর্স তৈরি করুন।

মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও গুজরাত সহ ৫টি রাজ্য থেকে পরিযায়ীরা এলে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করতে হবে।

মুম্বাই থেকে হঠাত্‍ ৩৬টা ট্রেন ছাড়া হচ্ছে বলে জানলাম।

৫ রাজ্য থেকে এলে স্কুলে স্কুলে কোয়ারেন্টাইন।

গাদাগাদি করে এখানে শ্রমিকরা আসছেন, ফলে করোনা সমস্যা বাড়ছে।

কেন্দ্র আমাদের সঙ্গে কথা বলে পরিকল্পনা করতে পারতো, কিন্তু তা করেনি।

সুত্র: বিশ্ববাংলা সংবাদ

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য