
ওয়েবডেস্ক : বুধবার কলকাতা পোর্ট ট্রাস্ট এর সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ফরওয়ার্ড ব্লকের কর্মী-সমর্থকরা। ফরওয়ার্ড ব্লকের বক্তব্য দীর্ঘদিন ধরেই কলকাতা পোর্ট ট্রাস্টের একটি ডকের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত রয়েছে।
কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সেই নামটি মুছে দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে নামাঙ্কিত করতে চাইছে।
তা কখনোই মেনে নেওয়া হবে না। এর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় তারা। ফরওয়া্রড ব্লক দাবি জানায় কেন্দ্রীয় সরকার অবিলম্বে তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসুক। যদি সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে।
সুত্র: Oneindia



