রাজ্য

দিলীপ ঘোষের অনুপ্রেরণায় তৃণমূলকে মেরে অর্ধেক ঘরে ঢুকিয়ে দিয়েছি, বিস্ফোরক বাবান ঘোষ!!

দিলীপ ঘোষের অনুপ্রেরণায় তৃণমূলকে মেরে অর্ধেক ঘরে ঢুকিয়ে দিয়েছি, বিস্ফোরক বাবান ঘোষ!! - West Bengal News 24

 

ব্যুরো রিপোর্ট WB news 24 : বাঁকুড়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনে বিজেপির হানা। বাঁকুড়ার বড়জোড়া শিল্পতালুকের রতন ইস্পাত কারখানায় রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন ছেড়ে প্রায় ১০০ কর্মী ভারতীয় জনতা মজদুর ইউনিয়ানে যোগদান করলেন।

বাঁকুড়া জেলায় আগামীদিনে আইএনটিটিইউসি ছেড়ে শ্রমিকরা সবাই বিজেপি সমর্থিত ট্রেড ইউনিয়ানে নাম লেখাবেন বলে জানিয়েছেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানের সম্পাদক অনুপ পান্ডা। তিনি বলেন, প্রত্যেকদিন রাজ্যের কোথাও না কোথাও তৃণমূলের শ্রমিক সংগঠন ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন সাধারণ শ্রমিকরা।

দিলীপ ঘোষের অনুপ্রেরণায় তৃণমূলকে মেরে অর্ধেক ঘরে ঢুকিয়ে দিয়েছি, বিস্ফোরক বাবান ঘোষ!! - West Bengal News 24

 

সংগঠনের সভাপতি বাবান ঘোষ বলেন, বিজেপির শ্রমিক সংগঠনে কোনও চাঁদা লাগে না। আমরা সাধারণ শ্রমিকদের বলেছিলাম নো চাঁদা, নো দাদাগিরি। সাধারণ শ্রমিকরা বিজেপির এই বক্তব্য সমর্থন করেছেন। তাই তৃণমূলের শ্রমিক সংগঠন ছেড়ে বিজেপিতে আসার প্রবণতা বাড়ছে সাধারণ শ্রমিকদের।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুপ্রেরণায় তৃণমূলকে মেরে অর্ধেক ঘরে ঢুকিয়ে দিয়েছি এরপর বেশি বাড়াবাড়ি করলে আরো অর্ধেক ঢুকিয়ে দেবো বলেন বাবান ঘোষ।।

পাশাপাশি লকডাউনে দেশের সাধারণ শ্রমিকদের কথা ভেবেছে কেন্দ্রীয় সরকার। তা শ্রমিকরা বুঝতে পারছেন। তাই ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোদগান বাড়ছে বলে জানান বাবান ঘোষ।

দিলীপ ঘোষের অনুপ্রেরণায় তৃণমূলকে মেরে অর্ধেক ঘরে ঢুকিয়ে দিয়েছি, বিস্ফোরক বাবান ঘোষ!! - West Bengal News 24

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অন্যদিকে (Amit Shah) ভার্চুয়াল জনসভার পরেই রাজ্যে গেরুয়া শিবিরে যোগদানের হিড়িক। করোনা ভাইরাসের আতঙ্ক ভুলে মানুষ তৃনমুল (TMC) সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছে বলে জানান ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সম্পাদক অনুপ পান্ডা।

বাঁকুড়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনে বিজেপির হানা। বাঁকুড়ার বড়জোড়া শিল্পতালুকের রতন ইস্পাত কারখানায় রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন ছেড়ে প্রায় ১০০ কর্মী ভারতীয় জনতা মজদুর ইউনিয়নে যোগদান করলেন।

বাঁকুড়া জেলায় আগামীদিনে আইএনটিটিইউসি ছেড়ে শ্রমিকরা সবাই বিজেপি সমর্থিত ট্রেড ইউনিয়ানে নাম লেখাবেন বলে জানিয়েছেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানের সম্পাদক অনুপ পান্ডা।

আরও পড়ুন ::

Back to top button