
ওয়েবডেস্ক : কলকাতা, রাজ্যে ক্রমেই বাড়ছে মারণ করোনার সংক্রমণ। বেড়ে চলা সংক্রমণ নিয়ে স্বভাবতই ঘোর উদ্বেগে রাজ্য প্রশাসন। করোনা মোকাবিলায় টেস্টের সংখ্যা বহু গুণে বেড়েছে বাংলায়।
উপসর্গহীন করোনা রোগীরা চিকিত্সা ছাড়াই নিজে থেকেই সুস্থ হয়ে উঠছেন বলে সমীক্ষা দেখা গিয়েছে। সেই কারণেই এবার থেকে উপসর্গহীন করোনা রোগীদের আর করোনা পরীক্ষা না করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
দেশজুড়ে বেড়েই চলেছে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ। পাল্লা দিয়ে উপসর্গহীন করোনা রোগীর সংখ্যাও বাড়ছে। সমীক্ষায় দেখা গিয়েছে উপসর্গহীন করোনা রোগীরা নিজেরাই কোনও চিকিত্সা ছাড়াই সুস্থ হয়ে উঠছেন।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রকের তরফেও এই তথ্য মিলেছে। এরপরই স্বস্তিতে একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে উপসর্গহীন করোনা রোগীদের ফের করোনা পরীক্ষা করা হবে না।
উপসর্গহীনরা নিজেরাই সুস্থ হয়ে উঠছেন এই তথ্য পেয়ে খানিকাংশে স্বস্তি এরাজ্যেও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকের শরীরে কখন করোনাভাইরাস ঢুকে পড়ছে আর কখন তা বেরিয়ে যাচ্ছে তা অনেক সময়ই বোঝা যাচ্ছে না।

বিশেষজ্ঞদের একাংশের মতে উপসর্গহীন যাঁদের শরীরে করোনা ঢুকছে এবং তারপর যাঁরা নিজে থেকেই চিকিত্সা ছাড়া সেরেও উঠছেন তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে বলে ধরে নেওয়া হবে।
কলকাতা শহরে ইতিমধ্যেই করোনার অ্যান্ডিবডি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। রক্তের এই নমুনা পরীক্ষার উদ্দেশ্য একটাই, যাতে বোঝা যায় অজান্তেই ঠিক কতজন করোনা আক্রান্ত হয়েছিলেন এবং পরে নিজে থেকেই সেরে উঠেছেন।
সুত্র: কলকাতা 24×7



