রাজ্য

করোনায় সুস্থতার হার রাজ্যে বাড়ছে বলে জানান মুকুল রায় !

করোনায় সুস্থতার হার রাজ্যে বাড়ছে বলে জানান মুকুল রায় ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : রাজ্যে করোনায় সুস্থতার হার বাড়ছে বললেন বিজেপি নেতা মুকুল রায়।বীরভূমের সিউড়িতে সোমবার সাংবাদিক সম্মেলনে করোনা পরিস্থিতি প্রসঙ্গে মুকুল রায় জানান, আমাদের রাজ্যে মৃত্যুর হার যাই হোক, এখন যে জায়গায় দাঁড়িয়েছে, তাতে মৃত্যুর হার কমছে এবং সুস্থ হওয়ার হার বাড়ছে।

এ রাজ্যে ৪০ শতাংশ রোগী সুস্থ হচ্ছেন।তবে বাংলায় যে সুস্থ হয়ে উঠার হার বাড়ছে ,তা রাজ্য স্বাস্থ্য ভবনের তথ্যে পরিস্কার। সোমবার রাজ্য সরকারের

বুলেটিন অনুযায়ী, রবিবার থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত আরও ৪৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৪৯৪ জন।

সুস্থ হয়ে উঠার হার বেড়ে দাঁড়াল ৪৭.৭৯ শতাংশ। গতকাল ছিল ৪৫.৬৩ শতাংশ।অন্যদিকে বিজেপি নেতা মুকুল রায়ের দিল্লি সফর ঘিরে শুরু হয় জল্পনা।

এখনই কেন্দ্রীয় মন্ত্রিত্ব নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন মুকুল রায়।বর্তমান পরিস্থিতিতে কীভাবে দলের হয়ে কাজ করে যেতে হবে সেই পরামর্শ দিতেই তাঁকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব।

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button