রাজ্য

রাজ্যে সুস্থতার হার বেড়ে প্রায় ৬০ শতাংশ, চব্বিশ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ১৫ !

রাজ্যে সুস্থতার হার বেড়ে প্রায় ৬০ শতাংশ, চব্বিশ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ১৫ ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক :: গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হলো। আক্রান্তের সংখ্যা ৪১৪। রবিবার পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ৫৫৫।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩,৯৪৫। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮২৯৭ জন। এই মুহূর্তে চিকিত্‍সাধীন রয়েছেন ৫০৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৩২ জন। রাজ্যে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৫৯.৪৯ শতাংশ।

কলকাতায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৫৩। গত চব্বিশ ঘণ্টাতেও কলকাতায় নতুন করে ১২৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে আরও ৬ জনের। এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগণার ৪ এবং হাওড়ার ৩ বাসিন্দারও মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩২৯ জনের।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button