জানা-অজানাপ্রযুক্তি

ফেসবুকের রঙ নীল-সাদা কেন?

ফেসবুকের রঙ নীল-সাদা কেন? - West Bengal News 24

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়েবসাইট ও অ্যাপের রঙ নীলের মধ্যে সাদার মিশেল। ফেসবুকের লোগোতে ব্যবহার করা হয়েছে সাদা রঙ। অনেকেরই মনে হয়তো প্রশ্ন আসে কেন জুকবারবার্গ তার ওয়েবসাইটটিতে নীল ও সাদা রঙ ব্যবহার করলেন?

শুধু ফেসবুক নয়, নীল ও সাদা রঙ ব্যবহার করা হয়েছে টুইটার, স্কাইপিতেও। একই রঙের প্রতি সবার এই অগাধ প্রেমের রহস্যটা কী? জানেন?

এ নিয়ে জল্পনাও কম হয়নি কিন্তু। অনেকে আবার এর বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক ব্যাখাও দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু, ফেসবুকের রঙ কেন নীল-সাদা সে রহস্যের সমাধান করেছেন খোদ জুকারবার্গই।

জুকারবার্গ জানান তিনি বর্ণান্ধ। লাল বা সবুজের মতো রঙগুলি তিনি দেখতেই পান না। নীল রঙটাই তিনি সব থেকে স্পষ্ট দেখতে দেখতে এবং বুঝতে পারেন। আর সাদা তার এমনিই পছন্দ। তাই ফেসবুকের জন্যও তিনি এই দু’টি রঙকেই বেছে নিয়েছিলেন।

আরও পড়ুন ::

Back to top button