
ওয়েবডেস্ক : কোভিড চিকিত্সা জন্য বেসরকারি হাসপাতালগুলি রোগীর থেকে কত টাকা নেবে, সেই অঙ্ক বেঁধে দিল রাজ্য সরকার। আজ, শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা স্পষ্ট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানিয়ে দিলেন, কোভিড টেস্ট বাবদ ২২৫০ টাকার বেশি কোনও রোগীর থেকে নেওয়া যাবে না। বাকি খরচও কোন খাতে কত হবে, তা উল্লেখ করে দিলেন। এই সমস্যার শুরু অবশ্য কয়েক দিন আগেই।
একাধি সমস্যার পরে রাজ্যের মুখ্যসচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশেষ বৈঠকও করেছিলেন বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা আগেই জানিয়েছিলেন, বেসরকারি হাসপাতালে বেশি টাকা নেওয়া হচ্ছে কোভিড রোগীদের থেকে, এমন অভিযোগ এসেছে নানা জায়গা থেকে। বহু জায়গায় রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তার পরেই তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে বৈঠক করতে, রেট বেঁধে দিতে। কোনও সমস্যা রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। বৈঠক করার পরের দিন সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, বেসরকারি হাসপাতালগুলিকে পরিষ্কার
বলে দেওয়া হয়েছে, কোনও রোগী ফেরানো যাবে না। আরও জানান, তিনি বেসরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে, কোভিড রোগীদের থেকে সমস্ত রকম খরচ নেওয়া যাবে না। পিপিই, মাস্ক, টেস্ট- সব খরচ রোগী দেবে না। আজ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে আরও একবার
স্পষ্ট করে জানিয়ে দিলেন, এবার থেকে বেসরকারি হাসপাতাল টেস্টের জন্য রোগীর পরিবারের কাছ থেকে ২২৫০ টাকার বেশি নিতে পারবে না। এত দিন এই রেট ছিল ৪৫০০ টাকা। পাশাপাশি আরও বলা হয়েছে, বেসরকারি হাসপাতালের ডাক্তারের যে ফিজ, তার জন্য এত দিন ৫০০০ টাকা নিচ্ছিল বেসরকারি
হাসপাতালগুলি। এখন থেকে ১০০০ টাকার বেশি নেওয়া যাবে না। এছাড়াও যে প্রোটেক্টিভ ফিজ় ছিল, অর্থাত্ পিপিই-মাস্ক এসবের জন্য টাকা নিত বেসরকারি হাসপাতাল, তা এখন থেকে হাজার টাকার বেশি নেওয়া যাবে না। অর্থাত্ টেস্টের জন্য ২২৫০ টাকা, চিকিত্সকের ফিজ় ১০০০ টাকা এবং
প্রোটেক্টিভ ফিজ় ১০০০ টাকা- এই রেটই নিতে হবে কোভিড পরীক্ষার ক্ষেত্রে। আজ, শুক্রবার সাংবাদিক বৈঠকে বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুত্র: THE WALL



