কলকাতা

বেশি মাখামাখি নয়, শর্ত মেনে ১ জুলাই থেকে চলুক মেট্রো রেল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় !

বেশি মাখামাখি নয়, শর্ত মেনে ১ জুলাই থেকে চলুক মেট্রো রেল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : বাস, ট্যাক্সির পর এবার জনসাধারণের জন্য খুলবে মেট্রো রেলের দরজাও । ১ জুলাই থেকে চালু হতে পারে কলকাতার লাইফলাইন ।

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যতগুলি আসন ততগুলিই যাত্রী এই শর্ত মানলে ১ জুলাই থেকে কলকাতায় চলতে পারে মেট্রোরেল ।’ এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা্ বলছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যতগুলি আসন সেই মতো টিকিট বিক্রি করতে হবে । একইসঙ্গে মেট্রো আসনগুলিকে ভালভাবে স্যানিটাইজ করতে হবে । এই পদ্ধতি মানলে মেট্রো চালানো সম্ভব হবে ।
কলকাতা মেট্রো চলার ব্যাপারে কেন্দ্র-রাজ্য একমত হলেই খুলে যাবে মেট্রো রেল ।

প্রতি স্টেশনে যাত্রীদের ঢোকা বেরনোর ব্যবস্থা থেকে শুরু করে প্রতি স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকার ভিড় নিয়ন্ত্রণ-ব্যবস্থা কী হতে পারে, স্টেশনে কিভাবে হবে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কত তাড়াতাড়ি যাত্রীরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে পড়তে পারবেন -সেই পরিকল্পনার কাজই শুরু হয়েছে ।

আনলকের শুরুতেই মেট্রো কর্মীদের নিয়ে স্টাফ স্পেশাল মেট্রো চলছে । সাধারণ যাত্রী পরিষেবা শুরু হল টোকেনের বদলে স্মার্ট কার্ড ব্যবহারের ভাবনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের । একইসঙ্গে মেট্রো কামরার ভিতরে ও স্টেশনে সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের দাঁড়ানো ও বসার জায়গা নির্দিষ্ট করে দেওয়ার কাজ চলছে ।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button