দার্জিলিং

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় ছাএ সংগঠন

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় ছাএ সংগঠন - West Bengal News 24

আজ এস এফ আই ডাবগ্রাম লোকাল কমিটির উদ্যোগে শিলিগুরি ইসকন মন্দির রোডে অঞ্চল বাজারের সামনে প্রতিবাদ জানানো হয়। লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান প্রায় ৩ মাস ধরে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে চলা লকডাউনে কাজ হরিয়ে তীব্র সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

পরিযায়ী শ্রমিকেরা নিজের ঘরে ফিরলেও এখনো অনেকেই কাজ খুঁজে পায়নি, কোনো কাজও করতে পারছেন না আর এমন সময়ে দেশের মানুষকে আরো বিপদের মুখে ফেলার জন্য বার বার করে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি করে চলছে।

ছাএ নেতা গোপাল পাল আরো জানান সাধারণ মানুষের জন্য দেশের সরকার কিংবা রাজ্যের সরকার কখনো ভাবেনি এখনো ভাবছেন না। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্য প্রয়োজনিয় জিনিসের মূল্যবৃদ্ধি হবে তাতে করে গরীব মানুষ আরো বিপদের মুখে পড়বে এতে কোনো হেলদোল নেই সরকারের। আমরা চাই অবিলম্বে পেট্রোল ডিজেলের মূল্য না কমালে আগামী দিনে গোটা দেশ জুড়ে প্রতিবাদে নামা হবে।

আরও পড়ুন ::

Back to top button