প্রযুক্তি

লক্ষ লক্ষ ব্যবহারকারীর তথ্য চুরি করেছে টিকটক!

লক্ষ লক্ষ ব্যবহারকারীর তথ্য চুরি করেছে টিকটক! - West Bengal News 24

এর আগেও একাধিক বার ভারতীয়দের ব্যক্তিগত তথ্য, সার্চ হিস্টরি ইত্যাদির উপর নজরদারি বা তথ্য হাতানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে একাধিক চীনা সংস্থার বিরুদ্ধে। এর মধ্যে চীনের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রি প্রস্তুতকারী সংস্থা সাওমি’র নামও রয়েছে। এ বার সেই তালিকায় জুড়ে গেল চীনা বহুজাতিক ইন্টারনেট প্রযুক্তি সংস্থা বাইটড্যান্স-এর জনপ্রিয় অ্যাপ টিকটক-এর নামও।

সম্প্রতি ব্যবহারকারীদের তথ্যচুরির বিষয়টি ধরা পড়েছে অ্যাপল-এর নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৪-এর একটি বিশেষ ফিচারে। আইওএস ১৪-এর ওই ফাচারের সাহায্যে সহজেই ধরা পড়ে কোন অ্যাপ ইউজারের কোন তথ্য বা সার্চ হিস্টরি অ্যাকসেস করছে।

জানা গিয়েছে, শুধু ভারতীয়দেরই নয়, দীর্ঘদিন ধরেই বিশ্ব জুড়ে আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কার্যকলাপের উপর নজরদারি চালাতো টিকটক। অনেক সাইবার বিশেষজ্ঞ মনে করছেন, ব্যবহারকারীদের ক্লিপবোর্ড অ্যাকসেস করে হয়তো তাদের ব্যক্তিগত মেসেজে পর্যন্ত আড়ি পেতেছে এই চীনা অ্যাপ।

সম্প্রতি আইফোন ব্যবহারকারী এক টিকটক ইউজারই টুইট করে গোটা বিষয়টি সামনে এনেছেন। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে টিকটক -এর যুক্তি, গোটা বিষয়টি অনিচ্ছাকৃত এবং অজান্তেই ঘটছে। ত্রুটি সংশোধনের ইতিমধ্যেই অ্যাপ স্টোরে টিকটক-এর নতুন ভার্সনও দেয়ার কথা জানিয়েছে সংস্থা।

তবে, বার বার এ ধরনের ‘অনিচ্ছাকৃত ত্রুটি’ টিকটক ব্যবহারকারীদের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ। শুধু তাই নয়, ইউজাররের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টিও যে বেশ নড়বড়ে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য