কলকাতা

করোনা আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

করোনা আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় - West Bengal News 24

 

ওয়েবডেস্ক :: করোনা এবার থাবা বসাল বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির শরীরে। শুক্রবার নিজেই টুইট করে বিষয়টি জানালেন বিজেপি নেত্রী। আপাতত হোম আইসোলেশনেই থাকবেন তিনি।

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বর-সর্দি-সহ একাধিক উপসর্গ ছিল লকেট চ্যাটার্জির। সেই কারণে নিজেকে গৃহবন্দি করে ফেলেছিলেন সাংসদ। ছিলেন হোম আইসোলেশনে। পাশাপাশি, নমুনাও পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য।

শুক্রবার সেই রিপোর্ট আসতেই জানা গেল, তিনি করোনা আক্রান্ত। এদিন দুপুরে টুইটে বিজেপি নেত্রী জানিয়েছেন, ‘‌আমার রিপোর্ট পজিটিভ এসেছে। গত এক সপ্তাহ হোম আইসোলেশনে রয়েছি। তবে সব ঠিক রয়েছে। সময় মতো সব জানাব।’‌

আরও পড়ুন ::

Back to top button