রাজ্য

দেশপ্রেমের নজির! চিনের বিকল্প অ্যাপ বানিয়ে চমক মুখ্যমন্ত্রীর

দেশপ্রেমের নজির! চিনের বিকল্প অ্যাপ বানিয়ে চমক মুখ্যমন্ত্রীর - West Bengal News 24

ওয়েবডেস্ক : স্বদেশিয়ানা কাকে বলে বাংলা শেখাবে। বাংলায় বানানো হল চিনের বিকল্প অ্যাপ।

কয়েকদিন আগেই চিনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে দেয়। এরপর্ থেকেই ভারতে বিকল্প অ্যাপ তৈরির সওয়াল করেন অনেকে।

‘সেল্ফ স্ক্যান’ নামে ওই অ্যাপ তৈরি হয়েছে বাংলায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা আজ একটা কাজ করতে চলেছি। আশা করি, আমরা যুব প্রজন্মের এটা খুব কাজে লাগবে।’

রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতর এই নয়া অ্যাপ তৈরি করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই অ্যাপে একেবারে বিনামূল্যে নথিপত্র স্ক্যান করা যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘এটা আইটি দফতর করেছে। রাজীব কুমার এবং অন্যান্যদের ধন্যবাদ। আমরা রাজ্যের তৈরি করা অ্যাপ – সেলফ স্ক্যানের সূচনা করলাম আজ। নিজেদের উপরই ভরসা করুন। বাইরে যাওয়ার দরকার নেই।’

এই অ্যাপে কোনও ডেটা বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, ‘এখন যে অ্যাপগুলি পাওয়া যায়, তার থেকে রাজ্যের নয়া অ্যাপ অনেক বেশি উন্নত, সুবিধাজনক এবং সুরক্ষিত। এটিতে স্ক্যান করা, নথি এডিট করা হয়। এখানে ব্যবহৃত কোনও নথি বা তথ্য সার্ভারে জমা হয় না। অর্থাৎ এটা পুরোপুরি সুরক্ষিত। ব্যবহারকারীর মোবাইলেই থাকে।’

তিনি আরও জানিয়েছেন, এই অ্যাপ একদম ফ্রি এবং কোনও বিজ্ঞাপন নেই।

মমতা দাবি করেন, দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্য সরকার নিজেদের স্ক্যান অ্যাপের সূচনা করল। তাঁর কথায়, ‘আমরাই মনে হয়, বাংলা প্রথম, মনে হয়, আমাদের সমস্যা হচ্ছে, আমরা কৃতিত্ব নিতে পারি না। কৃতিত্বটা কখনও কখনও গৌরবের সঙ্গে নিতে হয়।’ মমতার সেই কথায় খোঁচটা যে কোনদিকে ছিল, তা বুঝতে কারোর অসুবিধা হয়নি।

সুত্র : কলকাতা ২৪x৭

আরও পড়ুন ::

Back to top button