কলকাতা

চিনা অ্যাপের পাল্টা দিল বাংলা, ক্যামস্ক্যানারের বিকল্প ‘সেলফ স্ক্যান’ চালু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের !

চিনা অ্যাপের পাল্টা দিল বাংলা, ক্যামস্ক্যানারের বিকল্প ‘সেলফ স্ক্যান’ চালু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক :: কলকাতা, ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ’। ৬ জুলাই সাংবাদিক বৈঠকে এই নয়া অ্যাপটির সূচনার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। “সেলফ স্ক্যান” (Self Scan App) অ্যাপটি নিজের যে কোনও ডকুমেন্ট-আধার কার্ড, রেশন কার্ড, মার্ক শিট ইত্যাদি স্ক্যান করে সংরক্ষণ করতে সক্ষম।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ এই অ্যাপটি তৈরি করেছে। এই প্রসঙ্গে মমতা বলেন, “আমি সবসময় চাই আমাদের দেশে তৈরি অ্যাপই আমরা ব্যবহার করি। এটিই আসল দেশপ্রেমের প্রতীক। বাংলা আজ যা ভাবে, গোটা বিশ্ব তা ভাবে আগামীতে।”

সেল্ফ স্ক্যান অ্যাপ কী?

গ্রাহকের যেকোনও ডকুমেন্ট স্ক্যান করতে পারবে এই অ্যাপ। এরপর সেই ফাইলটি অ্যাপ মারফত পিডিএফ ফর্ম্যাট করা যাবে। স্ক্যান করা ডকুমেন্টসটি প্রয়োজনে এডিট অর্থাত্‍ ফিল্টার, ক্রপ করাও যাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, “সেল্ফ স্ক্যান একেবারেই নিরাপদ এবং সুরক্ষিত একটি অ্যাপ। অ্যাপের সার্ভারে কোনও তথ্য সেভ হয়না। ডকুমেন্টস স্ক্যান করার পরও এডিট করার সুযোগ রয়েছে।”

আরও পড়ুন : ‘দলই আমাকে হারানোর ছক কষছে, নির্বাচনে লড়ব না : উদয়ন গুহ !

কীভাবে কাজ করবে এই সেল্ফ স্ক্যান অ্যাপটি?

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি। এই অ্যাপটি মারফত কোনও ডকুমেন্টস স্ক্যান করার সময় ইন্টারনেট কানেকশনের কোনও প্রয়োজন পড়ে না।

ক্যামস্ক্যানার অ্যাপ। ডকুমেন্টস স্ক্যান, পিডিএফের জন্য এটিই ছিল এতদিন জনপ্রিয় অ্যাপ। কিন্তু মোদি সরকারের নির্দেশের পর ভারতে ৫৯টি চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি হয়। এরপরই বাজারে এল মোবাইল অ্যাপ ‘সেলফ স্ক্যান’ অ্যাপ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য