বিগ বি-র দ্রুত আরোগ্য কামনা করলেন রাজ্যপাল !

ওয়েবডেস্ক : অদৃশ্য ভাইরাস করোনা এবার থাবা বসিয়েছে বচ্চন পরিবারে । করোনা আক্রান্ত বিগ বি অর্থাত্ অমিতাভ বচ্চন । বিগ বির দ্রুত আরোগ্য কামনায় রবিবার টুইট রাজ্যপাল জগদীপ ধনকরের ।
টুইট করে রাজ্যপাল লিখেছেন , ‘ আমি আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি । আপনার এই সাবলীল আচরণে সকলে অভিভূত হয়’ ।
আরও পড়ুন : ছেলেকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, এফআইআর দায়ের করলেন মৃত তরুণের মা !
প্রসঙ্গত, শনিবার রাতে টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান বিগ বি নিজেই । টুইটারে অমিতাভ বচ্চন লিখেছিলেন, ‘আমাদের কোভিড ১৯ এর টেস্ট পজিটিভ এসেছে । আমাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
I pray for your speedy recovery. आपके मर्यादित आचरण से सभी सदैव अभिभूत हैं। https://t.co/JKzYzFda3k
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 12, 2020
আমার পরিবারের সমস্ত সদস্য ও কর্মীদের টেস্ট করা হচ্ছে । এখন রিপোর্ট আসার অপেক্ষা। পরিবারের সকলেই গত ১০দিন ধরে আমার কাছাকাছিই থাকতেন । এখন সকলকেই পরীক্ষা করতে বলা হয়েছে ‘।
আরও পড়ুন : মেছো ভেড়িতে যুবকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়
বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় অমিতাভ বচ্চনকে । সেখানেই রয়েছেন তিনি । অন্যদিকে করোনা আক্রান্ত হয়েছেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন ।
সুত্র: Hindusthan Samachar



