শিক্ষা

BIG BREAKING: আগামিকাল মাধ্যমিকের ফলাফল

BIG BREAKING: আগামিকাল মাধ্যমিকের ফলাফল - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : বুধবারই মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হতে চলেছে। মঙ্গলবার নবান্নে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ফল ঘোষণার পাশাপাশি বুধবারই ছাত্রছাত্রীদের মেধাতালিকাও প্রকাশ করা হবে। তবে মাধ্যমিকের মার্কশিট পড়ুয়াদের হাতে দেওয়া হবে না। মার্কশিট দেওয়া হবে অভিভাবকদের হাতে। বুধবারই মাধ্যমিকের মেধাতালিকাও প্রকাশিত হবে।

মাধ্যমিকের পাশাপাশি আগামী ১৭ জুলাই রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফল প্রকাশের জন্য মুখ্যমন্ত্রী আগাম অভিনন্দন জানিয়েছেন ছাত্রছাত্রীদের।

করোনা পরিস্থিতির জেরে উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা শেষ করা যায়নি। লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় ওই ৩টি পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। তবে মাধ্যমিক পরীক্ষা তার আগেই শেষ হয়েছিল।

আরও পড়ুন : উন্নয়ন-প্রচারে সাইকেল নিয়ে বিনপুরের রাস্তায় বিধায়ক

বুধবার সকাল ১০.৩০টা থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখা যাবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের নম্বর দিয়েই তা দেখতে পারবে পড়ুয়ারা। তবে করোনা সংক্রমণের পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মার্কশিট সরাসরি ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হবে না। স্কুলে গিয়ে মার্কশিট আনতে হবে আভিভাবকদের।

করোনা আবহে বুধবার মাধ্যমিকের ফল ঘোষণা হতে চলেছে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। গোটা রাজ্যে করোনার সংক্রমণ উত্তরোত্তর বেড়ে চলায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকরা।

আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন লকডাউন শিথিল হলেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে। শেষমেশ আগামিকালই সেই ফল ঘোষণা হতে চলেছে।

আরও পড়ুন : জীবনে সুখী হতে কোন বিষয়টা জরুরি?

এদিকে, বুধবারই প্রকাশিত হতে চলেছে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফল। মঙ্গলবার টুইটে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল এই তথ্য জানিয়েছেন। পড়ুয়াদের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

সুত্র:কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য