জাতীয়

দোকানে ঢুকতেই হাতে স্যানিটাইজার দিচ্ছে শাড়ি পরা রোবট কর্মী দেখা গেল এই রাজ্যে

দোকানে ঢুকতেই হাতে স্যানিটাইজার দিচ্ছে শাড়ি পরা রোবট কর্মী দেখা গেল এই রাজ্যে - West Bengal News 24

ঝাঁ চকচকে শাড়ির দোকান। সামনেই গণেশপুজো। তাই লকডাউন উঠতেই গ্রাহকদেরও ঢল নেমেছে দোকানে। কিন্তু মাথায় রাখতে হবে কোভিড সুরক্ষা বিধি। তাই অতি ভিড়ও যেমন এড়াতে হবে, তেমনই গ্রাহকদের পরিচ্ছন্নতা বজায় রাখা চাই স্যানিটাইজারের ব্যবহারও। কিন্তু বর্তমানে দোকানে কর্মী সংখ্যা কম রাখার ফলে গ্রাহক সামলানো এবং তাঁদের সুরক্ষাবিধির দিকে লক্ষ্য রাখার কাজ বেশ চাপের হয়ে যাচ্ছে মালিকপক্ষদের কাছে।

এই সমস্যা এড়াতে তামিল নাড়ুর চেন্নাইয়ের একটি নামকরা শাড়ির দোকান একটি রোবট এনেছে দোকানে। আর যেহেতু শাড়ির দোকান, তাই কখনও জমকালো, বা কখনও হাল্কা রঙের শাড়ি পরে, এলো চুলে, সারা দোকান ঘুরে ঘুরে ওই রোবট-পুতুল কখনও গ্রাহকদের তো কখনও কর্মচারীদের হাতেও ঢেলে দিচ্ছে কয়েক ফোঁটা স্যানিটাইজার।

[ আরও পড়ুন : মাস্ক না পরায় ছাগলকে থানায় টেনে নিয়ে গেল পুলিশ, অতপর ! ]

একই সঙ্গে গ্রাহক-কর্মচারী সুরক্ষাবিধিও সামলানো হচ্ছে এবং শাড়ির দোকানের বিজ্ঞাপনও হয়ে যাচ্ছে ওই রোবটের মাধ্যমে। দোকানে যেই কোনও গ্রাহক ঢুকছেন, অমনি তাঁর কাছে গিয়ে রোবট-পুতুল তাঁর হাতে স্যানিটাইজার ঢেলে দিচ্ছে। আর শুধু তাই নয়, দোকানের মধ্যে যে কেউ তার কাছে গিয়ে হাত পাতলেই হাতে পড়বে স্যানিটাইজারের ফোঁটা।

ভারতীয় বন পরিষেবার অফিসার সুধা রমেন এবং শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা সম্প্রতি চেন্নাইয়ের ওই শাড়ির দোকানে গিয়ে শাড়ি পরা রোবটটি দেখে চমকে গিয়েছিলেন। তাঁরাই সোশ্যাল মিডিয়ায় ওই রোবটের ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ আপলোড করে, মালিকপক্ষের এই ব্যবস্থাপনার প্রশংসা এবং বুদ্ধিমত্তার তারিফ করেন।

[ আরও পড়ুন : সুখবর ! আজই ফ্রান্স থেকে আসছে রাফায়েল ফাইটার জেট ]

মুহূর্তে ওই ফুটেজ ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই কয়েক হাজারবার ভিউ হয়েছে ফুটেজটি। প্রযুক্তিকে এভাবে একইসঙ্গে ব্যবসা এবং সুরক্ষার কাছে ব্যবহারের জন্য দোকানমালিকের প্রশংসা করেছেন সবাই। ‌

 

সুত্র: আজকাল.in

 

আরও পড়ুন ::

Back to top button