কলকাতা

কলকাতায় বহুতলে বিধ্বংসী আগুন

কলকাতায় বহুতলে বিধ্বংসী আগুন - West Bengal News 24
পোলক স্ট্রিটে বহুতলে ভয়াবহ আগুন Picture Source ANI

কলকাতা: সোমবার পোদ্দার কোর্টের (Poddar Court) কাছে পোলক স্ট্রিটে (Pollock Street) বহুতলে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন এসে পৌঁছয়। আগুনের শিখা ও কালো ধোঁয়া বহুতলের একটি ফ্লোর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

পাশাপাশি আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাও চালানো হচ্ছে। তাঁরা উত্সস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন। বহুতলের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বহুতলে রয়েছে একাধিক অফিস ও ব্যাঙ্কের শাখা।

 

ভেঙে পড়েছে বহুতলের ক্ষতিগ্রস্ত অংশের শেড। ভেতরে কেউ আটকে রয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। ঘিঞ্জি এলাকায় এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। আজ বিকেলের দিকে আগুন লাগতে দেখা যায়।

[ আরও পড়ুন : করোনা চিকিৎসা বিল ১০ লাখ! কাঠগড়ায় রুবি ]

সূত্র : লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য