ট্যাক্সিতে মিলল সবজিতে মোড়া লাশ

বাড়িতে দুপুরে খাওয়া-দাওয়ার পর বাড়ির লোককেই পিটিয়ে, গলা টিপে খুন করে বস্তায় মুড়ে ফেলতে গিয়ে ধরা পড়ল তিনজন। ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকায়। দুষ্কৃতীদের ধরিয়ে দিল সবজির গায়ে লেগে থাকা রক্তের ছিটে। ট্যাক্সির পেছনে দেহ মুড়ে রাখা ছিল সবজির বস্তার ভিতরে।
রাস্তায় দু-দু’বার পুলিশ নাকা চেকিং করেছে। কিন্তু সন্দেহ না হওয়ায় ট্যাক্সি ছেড়ে দিয়েছে। তৃতীয়বার প্রগতি ময়দান থানা এলাকায় আসার পর ট্যাক্সি আটকানো হয়। ট্যাক্সি চালক পালাতে গেলে পুলিশ ধরে ফেলে।
মলিনা মণ্ডল এবং অজয় রং সবজির ব্যবসা করে।
[ আরও পড়ুন : করোনা ভ্যাক্সিন নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর ]
এই ব্যবসা ঘিরেই সুজামনি মণ্ডলের সঙ্গে সঙ্ঘাত। সুজামনি সবজি এবং ফুল বিক্রি করতেন। বৃহস্পতিবার দুপুরে সুজামনির বাড়িতে মলিনা এবং অজয় যায়। সেখানেই কথাবার্তা হয়। দুপুরে খাওয়া-দাওয়া হয়। এরপর সুজামনিকে খুন করে দেহটি একটি বস্তায় ভরে ফেলে।
লাউশাক ও সবজি কেনে। লাউশাকের পাতা দিয়ে সুজামনির মাথাটা ঢেকে দেয়। এরপর বাসন্তী হাইরোড ধরে ট্যাক্সি চালিয়ে মলিনা ও অজয় দেহ ফেলার ফাঁকা জায়গা খুঁজতে থাকে। প্রগতি ময়দান থানা এলাকায় আসার পর শুক্রবার ভোরবেলায় পুলিশ আটকায়।
[ আরও পড়ুন : সুশান্তের জন্য বিশ্বব্যাপী প্রার্থনার আহ্বান অঙ্কিতার ]
ট্যাক্সির ডিকি খোলা হয়। ট্যাক্সির ঝাঁকুনিতে লাউপাতা দিয়ে মুড়ে রাখা সুজামনির মাথা বেরিয়ে পড়ে। সুজামনি সম্পর্কে মলিনার শাশুড়ি। পুলিশ মলিনার বর বাসু মণ্ডলকেও গ্রেপ্তার করেছে।
সুত্র: আজকাল.in



