জাতীয়

ভারতে মোট করোনা আক্রান্ত ২৮ লাখেরও বেশি, ১ দিনে সংক্রামিত প্রায় ৭০ হাজার

ভারতে মোট করোনা আক্রান্ত ২৮ লাখেরও বেশি, ১ দিনে সংক্রামিত প্রায় ৭০ হাজার - West Bengal News 24

বুধবার সারাদিনে সর্বাধিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনার কবলে (COVID-19 Cases In India) পড়লেন ৬৯ হাজার ৬৫২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়ে গেল সঙ্গে সঙ্গেই। গতকাল সারাদিনে ৯৭৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত ২৮ লাখ ৩৬ হাজার ৯২৬ জন। এরমধ্যে ৬ লাখ ৮৬ হাজার ৩৯৫ জন সংক্রামিত রয়েছেন। যেখানে ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৯৬ হাজার ৬৬৫ জন। দেশে সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৫৩ হাজার ৮৬৬ জন।

বৃহস্পতিবার আইসিএমআর জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৬ লক্ষ ৬১ হাজার ২৫২টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধুমাত্র বুধবার ১৯ আগস্ট ৯ লাখ ১৮ হাজার ৪৭০টি নমুনার করোনা টেস্ট হয়েছে। গত ৭ আগস্ট ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুঁয়ে ফেলে। এরপর প্রায় ২ সপ্তাহেরও কম সময়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়ে গেল।

[ আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করা ছাত্রীদের স্কুটি দেবে এই রাজ্যের সরকার ]

এদিকে ৬ লাখ ২৮ হাজার ৬৪২ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে শুরু থেকেই সংক্রমণের হার ভয়াবহ। বুধবার সেখানে নতুন করোনা রোগী ১৩ হাজার ১৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনার বলি ৩৪৬ জন। সবমিলিয়ে দেশের পশ্চিমাংশের এই রাজ্যে করোনার মৃত্যু মিছিলে শামিল ২১ হাজার ৩৩ জন।


মহারাষ্ট্রের পরেই করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এক সময় সেখানে মোট আক্রান্ত ছিল ৫ হাজার ৭৯৫ জন। বর্তমানে তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ৩ লাখ ৫৫ হাজার ৪৪৯ জন। দাক্ষিণাত্যের এই রাজ্যে মৃত্যু মিছিলে শামিল ৬ হাজার ১২৩ জন। তামিলনাড়ুতে সবথেকে আক্রান্ত বেশি চেন্নাই শহরে।

সেখানে মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ২৬৭ জন। আমেরিকা ও ব্রাজিলের পর ভারত বিশ্বের মধ্যে তৃতীয় করোনা বিধ্বস্ত দেশ। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২২.৩ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, ২০ আগস্ট পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত ২ কোটি ২৩ লক্ষ ২২ হাজার ২০৮ জন। এখনও পর্যন্ত পৃথিবীতে করোনার বলি ৭ লাখ ৮৬ হাজার ১৮৫ জন।

[ আরও পড়ুন : কে বায়ুসেনার প্রথম মহিলা পাইলট?‌ গুঞ্জন-শ্রীবিদ্যা তরজা তুঙ্গে ]

সুত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য