সেপ্টেম্বরে নির্দিষ্ট দিনেই সম্পূর্ণ লকডাউন, কেন্দ্রের বিরোধিতা নবান্নের, শুরু হচ্ছে মেট্রো পরিষেবা

ফের সংঘাতের পথে কেন্দ্র ও রাজ্য । বাংলায় কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হল। ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে আনলক পর্ব চার। এর মধ্যেই বাংলায় সম্পূর্ণ লকডাউন হচ্ছে বলে স্পষ্টভাবে জানানো হল নবান্নের তরফে । ৭,১১,১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন ।
নয়া নির্দেশিকা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর অবধি লকডাউন রাজ্যে । স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ২০ নয় বন্ধ থাকবে ৩০ সেপ্টেম্বর অবধি । ৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হচ্ছে । তবে ধাপে ধাপে পরিষেবা শুরু হবে বলে জানানো হয়েছে ।
আরও পড়ুন : প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
উল্লেখযোগ্যভাবে নবান্নের নয়া নির্দেশিকাতেও ৭,১১,১২ সেপ্টেম্বর সম্পূর্ণ লকডাউনের কথা বলা হয়েছে । আনলক 4-এর নির্দেশিকায় কেন্দ্র জানায়, আলোচনা ছাড়া লকডাউন করতে পারবে না রাজ্য । সম্পূর্ণ লকডাউনে কেন্দ্রের পরামর্শ নিতে হবে । নির্দেশিকার পরও পূর্বনির্ধারিত লকডাউন বহাল রইল এরাজ্যে ।
সুত্র: News18



