জাতীয়

প্রকাশ্যে নগ্ন হয়ে নিজের ভিডিও তৈরি, ছাড়া হলো ইন্টারনেটে

প্রকাশ্যে নগ্ন হয়ে নিজের ভিডিও তৈরি, ছাড়া হলো ইন্টারনেটে - West Bengal News 24

প্রকাশ্যে একটি সেতুতে নগ্ন হয়ে নিজের ভিডিও তৈরির অভিযোগে এক ফরাসি নারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। উত্তরাখণ্ডের শহর ঋষিকেশের একটি সেতুর ওপর ওই নগ্ন ভিডিও তৈরি করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গঙ্গা নদীর ওপর ‘লক্ষ্মণ ঝুলা’ নামের হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ওই সেতুর ওপর তৈরি করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়।

এ ঘটনার পর পুলিশ গত বৃহস্পতিবার ফরাসি ওই নারীকে গ্রেপ্তার করে এবং পরে তাকে জামিনে ছেড়ে দেয়। কিন্তু তদন্তের অংশ হিসেবে ওই নারীর মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

এ ঘটনার জন্য গতকাল রোববার ক্ষমা চাইলেও সম্পূর্ণ নগ্ন হওয়ার কথা অস্বীকার করে ওই নারী দাবি করেছেন, যৌন হয়রানির বিষয়ে সবার মনোযোগ আকর্ষণ করতেই এ ভিডিও তৈরি করেছেন।

আরও পড়ুন : আর শোনা যাবে না ঘরের ছেলের গলায় চণ্ডীপাঠ

পুলিশ জানায়, সেতুতে নিজের নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর মেরি হেলেন নামের পরিচয় দেওয়া ২৭ বছর বয়সী ওই নারীকে ইন্টারনেট আইনের আওতায় অভিযোগের মুখোমুখি করা হয়েছে।

ফরাসি ওই নারী নিজের গহনার ব্যবসার প্রচারের জন্য ভিডিওটি বানিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

আপাতত জামিনে মুক্তি পেলেও দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য