কলকাতা

কেষ্টপুরে করোনা আক্রান্ত পরিবারকে বাড়িছাড়া করল প্রতিবেশীরা

কেষ্টপুরে করোনা আক্রান্ত পরিবারকে বাড়িছাড়া করল প্রতিবেশীরা - West Bengal News 24

আবারও অমানবিক ঘটনার সাক্ষী থাকল কেষ্টপুর। করোনা আক্রান্ত হওয়ার কারণে বাড়িতে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের তালবাগান এলাকার একটি বাড়িতে।

জানা গিয়েছে, ওই পরিবারের তিন সদস্য করোনা আক্রান্ত হন। আর সেই কারণে ওই বাড়িতে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে ফ্ল্যাটের অন্য বাসিন্দা এবং পাড়ার লোকেদের বিরুদ্ধে। এরফলে গত ১৫ দিন ধরে বাড়ি ছাড়া ওই পরিবার। বাড়িতে থাকতে পারছেন না তাঁরা। আত্মীয়-স্বজনের বাড়ি ঘুরে ঘুরে দিন কাটাতে হচ্ছে তাঁদের।

আরও পড়ুন : বাড়ল দুই ট্রেনের ব্যবধান, মেট্রোর সময় সম্পর্কে জেনে নিন বিস্তারিত

পরিবার সূত্রে জানা গিয়েছে, সূর্যকান্ত বেড়া প্রথমে করোনা আক্রান্ত হন। চিকিত্‍সকের পক্ষ থেকে তখন তাঁকে বলা হয়েছিল বাড়িতেই থাকতে। কিন্তু প্রতিবেশীদের বাধার কারণে তাঁকে হাসপাতলে পাঠানো হয়। পরবর্তী সময়ে পরিবারের বাকি সদস্য বীণাপাণি বেরা এবং ছেলে কৌশিক বেরা করোনা পরীক্ষা করালে, তাঁদের রিপোর্টও পজেটিভ আসে।

অভিযোগ, এই খবর জানাজানি হতেই তারপর থেকে বাড়িতে তালা মেরে দেয় এলাকার লোকজন। যার ফলে চরম হেনস্থার শিকার ওই বেড়া পরিবার। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বার বার প্রশাসনের পক্ষ থেকে “রোগের সাথে লড়তে হবে রোগীর সাথে নয়” বলা হলেও, সমাজের এক শ্রেণির মানুষের সেদিকে ভ্রুক্ষেপ নেই।

 

 

সুত্র: Zee 24 ঘন্টা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য