রাজনীতিরাজ্য

বাংলায় প্রদেশ কংগ্রেসের সভাপতি নিযুক্ত হলেন অধীর চৌধুরী

বাংলায় প্রদেশ কংগ্রেসের সভাপতি নিযুক্ত হলেন অধীর চৌধুরী - West Bengal News 24
অধীর রঞ্জন চৌধুরী

অধীর চৌধুরীকে পশ্চিমবঙ্গ কংগ্রেসের নতুন প্রদেশ সভাপতি পদে বসাল এআইসিসি। এর আগেও তিনি এই পদে আসীন থেকে বাংলার সংগঠন সামলেছেন। আগামী বছর বাংলায় বিধানসভা ভোটের আগে অধীর দলের দায়িত্ব পাওয়ায় রাজনৈতিকভাবে কংগ্রেস কীভাবে নিজেদের গুছিয়ে নিতে চলেছে সেটাই এখন দেখার।

প্রাক্তন সভাপতি সোমেন মিত্রের মৃত্যুর পর রাজ্য নেতাদের সঙ্গে আলোচনার পরে সর্বসম্মতিতে অধীরকে পুনরায় প্রদেশ সভাপতির পদে বহাল করা হল।

আরও পড়ুন : অভিষেককে কেন কম্যান্ডো কভার ? কঙ্গনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূলকে জবাব বাবুলের

কিছুদিন আগেই কংগ্রেসের পরিষদীয় দলনেতা আবদুল মান্নান পুনরায় অধীরের হাতে দলের ভার তুলে দেওয়ার জন্য চিঠি লিখে এআইসিসি সভাপতি সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন। সেই মতোই কংগ্রেসের রাজ্য সভাপতি করা হল অধীর চৌধুরীকে।

সুত্র: Oneindia

আরও পড়ুন ::

Back to top button