দঃ ২৪ পরগনা

মগরাহাট ২নম্বর ব্লকে বিজেপি করার অপরাধে তুলে নিয়ে গিয়ে মারধর I

মগরাহাট ২নম্বর ব্লকে বিজেপি করার অপরাধে তুলে নিয়ে গিয়ে মারধর I - West Bengal News 24

নিজস্ব প্রতিনিধি: মগরাহাট, বিজেপি করার অপরাধে এক যুবককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করল তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থকরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট ২ নম্বর ব্লকের কাঁটাপুকুরিয়াতে। আহত বিজেপি কর্মী সুরজিৎ ধাড়া (১৮)।

বিজেপি কর্মী সুরজিৎ ধাড়ার দাবি, এদিন বাজার থেকে বাড়ি ফেরার পথেই তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থকরা তাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে গিয়ে গাছে বেধে বেধড়ক মারধোর করে। পরে স্থানীয়রা বিজেপি কর্মীকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে সমস্ত ঘটনায় অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের।

আরও পড়ুন : ২০২২ সালের মধ্যে নয়া জাতীয় শিক্ষানীতি কার্যকরের আর্জি প্রধানমন্ত্রীর

অভিযুক্তদের বিরুদ্ধে মগরাহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি কর্মী। ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য