অপরাধ

স্পা সেন্টারে দেহ ব্যবসা, অভিযানে নারীসহ ২৮ জন গ্রেফতার

স্পা সেন্টারে দেহ ব্যবসা, অভিযানে নারীসহ ২৮ জন গ্রেফতার - West Bengal News 24

রাজধানীর গুলশানের অ্যাপেল থাই স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১২ জন পুরুষ ও ১৬ জন নারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই স্পা সেন্টারে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন কর্ম ও নিপীড়নমূলক কাজ চলে আসছিল।

আরও পড়ুন : ‘বয়স্ক পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিয়েছেন ৩০ কোটি টাকা

গুলশান থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৮টায় ওই স্পা সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্পার নামে এই সেন্টারকে অসামাজিক কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় ১২ জন নারী ও ১৬ জন পুরুষকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন গুলশান থানার এসআই মো. ওলিয়ার রহমান।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য