
আজ থেকে পাওয়া যাবে অল ইন্ডিয়া আয়ুষ গ্র্যাজুয়েশন এন্ট্রাস টেস্টের (AIAPGET) অ্যাডমিট কার্ড। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, অফিশিয়াল ওয়েবসাইট (https://ntaaiapget.nic.in/) থেকেই ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। এ ক্ষেত্রে আবেদনপত্রের নম্বর ও জন্মের তারিখ দিয়ে নিজেদের অ্যাডমিট পেয়ে যাবেন আবেদনকারীরা। ২৮ সেপ্টেম্বর সকাল দশটায় শুরু হচ্ছে এই পরীক্ষা।
দেখে নিন কীভাবে ডাউনলোড করবেন এআইএপিজিইটি-র অ্যাডমিট কার্ড:
১. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যান।
২. এর পর কারেন্ট ইভেন্ট সেকশনে গিয়ে ‘ডাউনলোড অ্যাডমিট কার্ড’ এই লিঙ্কে ।
৩. এ বার আপনার অ্যাপ্লিকেশন নম্বর, জন্মের তারিখ ও সিকিওরিটি পিন দিন।
৪. এর পরেই আপনার কম্পিউটার বা ফোনের স্ক্রিনে ভেসে উঠবে এআইএপিজিইটি ২০২০- র অ্যাডমিট কার্ড।
৫. এখান থেকে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট-আউট নিয়ে নিন।
আরও পড়ুুন: অক্ষয় আমায় ইচ্ছে করে ব্যবহার করেছে: শিল্পা
অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে কী করবেন:
অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পর প্রার্থীকে নিজের সমস্ত বিস্তারিত তথ্য ঠিক কি না সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় যদি কোনও সমস্যা দেখা দেয়, তা হলে কর্তৃপক্ষের সঙ্গে তত্ক্ষণাত্ যোগাযোগ করতে হবে। ফোন করা যেতে পারে এই নম্বরগুলিতে- ৮২৮৭৪৭১৮৫২, ৯৬৫০১৭৩৬৬৮, ৯৫৯৯৬৭৬৯৫৩ ও ৮৮৮২৩৫৬৮০৩। এ ছাড়াও মেইল করতে পারেন aiapget@nta.ac.in-এ। উল্লেখ্য, পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড নিয়ে আসা বাধ্যতামূলক।
কী এই এআইএপিজিইটি পরীক্ষা:
আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথি বিভাগের এমডি, এমএস ও পিজি ডিপ্লোমা কোর্সে দেশের সমস্ত আয়ুষ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হবে। এ বছর কম্পিউটার বেসড ট্রেনিং মোডের মাধ্যমে এই পরীক্ষা পরিচালনা করার দায়িত্ব নিয়েছে এনটিএ।
এআইএপিজিইটি ২০২০ নিয়ে বিস্তারিত তথ্য:
এআইএপিজিইটি পরীক্ষায় মোট ১২০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। পরীক্ষায় সময় ২ ঘণ্টা। পরীক্ষা শুরু হবে সকাল দশটায়। শেষ হবে বেলা ১২টায়। আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথি কোর্সের জন্য ইংরেজি, হিন্দি, উর্দু, তামিল ভাষায় পরীক্ষা নেওয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে।



