স্বাস্থ্য

নিমপাতা ও মধু ত্বকের জন্য কেন জরুরি?

নিমপাতা ও মধু ত্বকের জন্য কেন জরুরি? - West Bengal News 24

প্রাকৃতিক উপাদান ত্বকের জন্য অনেক উপকারি। এমনই দুটি কার্যকর প্রাকৃতিক উপাদান হলো নিমপাতা ও মধু, যা একসঙ্গে ব্যবহারে ত্বকের অনেক সমস্যার সমাধান হয়। জানতে চান এই উপাদান দুটি ত্বকের কী কী উপকার করে?

যা যা লাগবে
নিমপাতা ৩/৪টি ও মধু ১ টেবিল চামচ।

যেভাবে ব্যবহার করবেন
প্রথমে নিমপাতা ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এবার এই নিম পাতা ও মধু একসঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই প্যাক ব্যবহারে যে ৫টি উপকার হয় :
১. নিম পাতা ত্বকে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। নিমপাতা ও মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগালে ব্রণের জীবানু ধ্বংস হয় এবং ব্রণের দাগ দূর হয়।

২. এই দু্টি উপাদান ত্বকের পানিশূন্যতা দূর করে এবং ত্বকের ময়েশ্চারাইজার ধরে রেখে ত্বককে নরম ও মসৃণ রাখে।

৩. এই উপাদান দুটি ত্বকের ময়লা-জীবাণু দূর করে এবং ত্বকের ব্ল্যাকহেডস সমস্যার সমাধান করে।

৪. এই প্যাক ব্যবহারে তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হয়।

৫. ত্বকের র‍্যাশ ও চুলকানিজাতীয় সমস্যা দূর করতে এই প্যাক ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য