টলিউড

প্রাক্তন প্রেমিকের সন্তানের জন্য উপহার পাঠালেন মিমি

প্রাক্তন প্রেমিকের সন্তানের জন্য উপহার পাঠালেন মিমি - West Bengal News 24

দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী ও চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা।

এদিকে গত ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর ঘর আলো করে এসেছে পুত্রসন্তান যুবান। এবার প্রাক্তন প্রেমিকের সন্তানের জন্য উপহার পাঠালেন মিমি চক্রবর্তী। পাঠানো উপহারের ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শুভশ্রী গাঙ্গুলি।

মিমির পাঠানো উপহারের তালিকায় রয়েছে—নীল রঙের জামা, তোয়ালে, টেডি বিয়ার, বেবি পাউডার, ক্রিম, খেলনা। মিমিকে ধন্যবাদ জানিয়ে শুভশ্রী লিখেছেন—যুবান বলছে, খুব সুন্দর হয়েছে। থ্যাঙ্ক ইউ সো মাচ মিমি।

আরও পড়ুন : বড়পর্দায় আসছেন কিয়ারা আদভানি

যুবানের জন্মের পর রাজ-শুভশ্রীকে টুইটে শুভেচ্ছা জানিয়েছিলেন মিমি। শুধু তাই নয়, এ জুটির বিয়ের পরও টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন মিমি চক্রবর্তী।

রাজ চক্রবর্তী নির্মিত জনপ্রিয় সিনেমা ‘বোঝে না সে বোঝে না’। এতে সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন মিমি। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনমো ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এ সিনেমায় অভিনয় করতে গিয়ে নির্মাতা রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মিমি।

রাজের জীবনে মিমির আগমনে প্রস্থান ঘটে অভিনেত্রী পায়েল সরকারের। তারপর রাজ-মিমির প্রেমের সম্পর্ক টলিউড ইন্ডাস্ট্রিতে আলোচিত খবর ছিল। ২০১৬ সালের মাঝামাঝি সময় খবর চাউর হয় আলোচিত এ প্রেমিক জুটির বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ বিষয়টি স্বীকারও করেন তারা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য