বলিউড

এবার আর দেখা যাবে না কোয়েলকে অঞ্জলি দিতে, পুজোয় বন্ধ মল্লিক বাড়ির দরজা

এবার আর দেখা যাবে না কোয়েলকে অঞ্জলি দিতে, পুজোয় বন্ধ মল্লিক বাড়ির দরজা - West Bengal News 24

পুজো মানেই প্যান্ডেল হপিং ছাড়াও রাজবাড়ি বা বনেদি বাড়ির পুজো দেখা। কিন্তু এইবারের পরিস্থিতি অনেকটাই আলাদা হওয়ার কারণে,বাড়ির পুজো বা রাজবাড়ির পুজোগুলো মানুষ দেখতে পাবেন কিনা সেটা একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে।

এর আগেই যেমনটা শোনা যাচ্ছিল বেশ কয়েকটি বাড়ির পুজো বা রাজবাড়ির পুজোয় এইবার ঢোকার সুযোগ পাবেন না সাধারণ দশনার্থীরা । এবার একই নিয়ম করা হল মল্লিক বাড়ির পুজোর ক্ষেত্রেও। সাধারণের জন্য এবার বন্ধ মল্লিক বাড়ির দরজা ।

আজই সোশ্যাল মিডিয়াতে মল্লিক বাড়ির মেয়ে কোয়েল মল্লিক একটি পোস্ট করেন এবং সেখানে তিনি পরিষ্কার লিখে জানিয়ে দিয়েছেন এবারে পুজো শুধু পরিবারের সদস্যদের জন্যেই খোলা থাকছে।

আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকের সন্তানের জন্য উপহার পাঠালেন মিমি

প্রতিবারের মতন এবারে আর সাধারণ দর্শনার্থীরা মল্লিক বাড়িতে ঢুকে মায়ের দর্শনের সুযোগ পাবেন না।অভিনেত্রী এও লেখেন, মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে গেলে আগামী বছর আগের মতোন পুজো দেখতে পারবেন সাধারণ দর্শনার্থীরা।

অভিনেত্রী নয় বরং বাড়ির মেয়ে কোয়েলকে সপরিবারে বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে পুজোর আনন্দে মেতে উঠতে দেখা যায় পুজোর এই পাঁচটা দিন।এমনকি সিঁদুর খেলার দিনও সেই আনন্দ মল্লিক পরিবার ভাগ করে নেন সাধারণ মানুষের সঙ্গে। কিন্তু এই বারে সেই জাঁকজমক কিছুই আর থাকছে না মল্লিক বাড়ির পুজোতে।

 

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button