বলিউড

করোনায় আক্রান্ত অভিনেত্রী তামান্না

করোনায় আক্রান্ত অভিনেত্রী তামান্না - West Bengal News 24

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার পর হায়দ্রাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রীকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী তার আসন্ন ওয়েব-সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদে ছিলেন। তখন শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানো হয়। আর এরপরেই কোভিট-১৯ পজেটিভ আসে তার।

আরও পড়ুন: মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তামান্না

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তামান্না। আর প্রিয় অভিনেত্রীর এমন খবর প্রকাশ্যে আসার পরেই ভক্তরাসহ সবাই তার জন্য প্রার্থনা করতে শুরু করেছে।

 

আরও পড়ুন ::

Back to top button