রাশিফল ও ভবিষ্যৎ

কব্জির এই রেখায় নাকি ভবিষ্যতের কথা বলে

কব্জির এই রেখায় নাকি ভবিষ্যতের কথা বলে - West Bengal News 24

কথায় আছে কপালের লিখন। কিন্তু কপাল দেখে বোঝা যায় না যে কী হতে চলেছে আপনার ভবিষ্যতে। সেসব বোঝা যাবে আপনার হাতের কব্জি দেখে। আপনার হাতের কব্জিতে যদি ব্রেসলেট লাইন থাকে তাহলে সেটাই আপনা ভবিষ্যতের নির্ধারক। হাতের তালুর ঠিক নিচে কব্জিতে পরপর কয়েকটি রেখা থাকলে তাকেই বলে ব্রেসলেট লাইন।

এই ব্রেসলেট লাইন বলে দিতে পারে আপনা আয়ু থেকে নিয়ে আর্থিক অবস্থা। অধিকাংশ মানুষের হাতেই থাকে তিনটি করে ব্রেসলেট লাইন। আর যাদের হাতে চারটি লাইন থাকে তারা ভাগ্যবান হন। কিন্তু প্রতিটি রেখার আলাদা আলাদা মানে আছে।

প্রথম রেখাটি (হাতের তালুর ঠিক নিচে) স্পষ্ট এবং লম্বা হলে বুঝতে হবে আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে। আর যদি এই রেখার মধ্যে ফাঁক দেখা যায় তাহলে বোঝা উচিত যে আপনার স্বাস্থ্য ভালো নেই। শীঘ্রই খেয়াল করা উচিত।

দ্বিতীয় রেখাটি স্পষ্ট ও লম্বা হলে আপনার হাতে অর্থ আসতে চলেছে। এই রেখা যদি অস্পষ্ট হয় এবং মাঝে ভাঙা থাকে তাহলে আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই আপনার।

তৃতীয় রেখাটিও স্পষ্ট হলে বুঝতে হবে আপনি সমাজে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব।

চতুর্থ রেখাটি সবার হাতে থাকে না। তৃতীয় রেখাটির সমান্তরাল বরাবর যাদের হাতে চতুর্থ রেখাটি থাকে তাদের জীবনে খ্যাতি সম্মান ও সমৃদ্ধি তিনটিই থাকে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য