বলিউড

অ্যামাজনে মুক্তি পাচ্ছে বরুণ-সারার প্রথম সিনেমা

অ্যামাজনে মুক্তি পাচ্ছে বরুণ-সারার প্রথম সিনেমা - West Bengal News 24

করোনা ভাইরাসের কারণে সহসাই খুলছে না সিনেমা হল। তাই প্রস্তুতকৃত সিনেমা মুক্তি দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন দেশটির নির্মাতারা। অনেক সিনেমার মুক্তি পিছিয়ে নেয়া হয়েছে।

তবে এর মধ্যে অনেক নির্মাতাই বেছে নিয়েছেন অনলাইন প্লাটফর্মকে। এবার সেই পথে হাঁটতে যাচ্ছেন নির্মাতা ডেভিড ধাওয়ান। তিনি তার ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমাটি ডিজিটালি মুক্তি দিতে যাচ্ছেন।

আজ ৯ অক্টোবর এই খবর জানিয়েছে ফিল্মফেয়ার। তারা বলছে, সিনেমাটি আসছে বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। চলতি বছরের ১ মে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। করোনার কারণে তা আর সম্ভব হয়নি।

আরও পড়ুন : শোবিজ ছেড়ে ধর্মে মনোযোগী বলিউড অভিনেত্রী

২০২০ সালের অন্যতম বড় বাজেটের সিনেমা কুলি নাম্বার ওয়ান। এখানে প্রথমবারের মতো জুটি বেঁধে দর্শক মাতানোর অপেক্ষায় আছেন বরুণ ধাওয়ান ও সারা আলি খান।

১৯৯৫ সালের হিট সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’র প্রথম সিনেমাটির মতো রিমেকটিও পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। বাবার পরিচালনায় এটি বরুণের দ্বিতীয় সিনেমা।

আরও পড়ুন ::

Back to top button