ওপার বাংলা

ঘরে স্ত্রীকে রেখে শ্যালিকাকে নিয়ে উধাও, অতঃপর…

ঘরে স্ত্রীকে রেখে শ্যালিকাকে নিয়ে উধাও, অতঃপর… - West Bengal News 24

লালমনিরহাটের হাতীবান্ধায় ঘরে স্ত্রীকে রেখে শ্যালিকাকে নিয়ে উধাও হয় ফিরোজ রানা নামে এক যুবক। পরে পুলিশ তাকে আটক করেছে।

শুক্রবার রাতে তাকে ফিরোজ রানাকে জেলার পাটগ্রাম এলাকা থেকে আটক করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবী এলাকা থেকে শালিকাকে নিয়ে উধাও হয় ওই দুলাভাই। ফিরোজ রানা পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের ইঞ্জিনপাড়া এলাকার জহরুল হক ভুট্টার ছেলে।

আরও পড়ুন :  ধর্ষণ চেষ্টাকারীর গোপনাঙ্গ কেটে বিপাকে গৃহবধূ

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, ফিরোজ রানা হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবী এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে ১৩ বছর বয়সী শালিকাকে নিয়ে বৃহস্পতিবার উধাও হয়। এর আগে শালিকার সাথে বিভিন্ন কৌশলে দৈহিক মেলামেশা করেন দুলাভাই ফিরোজ রানা।

এ ঘটনায় তার স্ত্রীর ভাই বাদী হয়ে হাতীবান্ধা থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ তুলে একটি মামলা করেন ফিরোজ রানার বিরুদ্ধে।

পরে পুলিশ দুলাভাই ও শালিকাকে পাশ্ববর্তী পাটগ্রাম এলাকা থেকে আটক করেন। শালিকাকে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে ও দুলাভাইকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য