পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরে বিজেপির গণ ডেপুটেশন

পূর্ব মেদিনীপুরে বিজেপির গণ ডেপুটেশন - West Bengal News 24

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: আজ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার খেজুরী বিধানসভার অন্তর্গত খেজুরী-২ নং ব্লকে শাসকদলের বিরুদ্ধে আমফানের দুর্নীতি, তালিকা প্রকাশ সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেওয়া হয়।

ডেপুটেশনে উপস্থিত ছিলেন কাঁথি সংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, জেলার সাধারন সম্পাদক অসীম মিশ্র, তাপস দোলুই, সহ সভাপতি বুলু রানী করন ও দিলীপ মাইতি, সম্পাদক পবিত্র দাস,জেলা যুব নেতা শান্তনু প্রামানিক সহ অগণিত কর্মী সমর্থক বৃন্দরা। খেজুরির বিদ্যাপীঠ মোড় ও শ্যামপুর মোড়ে জমায়েত করে মিছিল আকারে গিয়ে ডেপুটেশন জমা দেয় ভারতীয় জনতা পার্টি।

পূর্ব মেদিনীপুরে বিজেপির গণ ডেপুটেশন - West Bengal News 24

আম্ফান ঘুর্ণীঝড়ে প্রকৃত প্রাপকদের ক্ষতিপূরণ দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা গরীব মানুষদের দ্রুত ব্যবস্থা করে দেওয়া সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখিয়ে খেজুরি ২ নং ব্লকে ডেপুটেশন দেয় কাঁথি সাংগঠনিক বিজেপির নেতৃত্ব সহ খেজুরির বিজেপির প্রতিনিধিরা।

আরও পড়ুন : করোনা সংক্রমণ বাড়ছে, বাড়ানো হচ্ছে হাসপাতালের বেড: মুখ্যমন্ত্রী

আরও পড়ুন ::

Back to top button