টলিউড

অবস্থা ভালো নয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

অবস্থা ভালো নয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের - West Bengal News 24
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee ) শারীরিক অবস্থা। রয়েছেন বাইপ্যাপ ভেন্টিলেশনে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নয়। তাঁর স্নায়ু সংক্রান্ত সমস্যা একই রকম রয়েছে। এখনও কাটেনি আচ্ছন্নতা ও অস্থিরতা।

হাসপাতাল সূত্রে খবর, আগামীকাল ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষা হবে। আজ ইসিজি, ইকো, ব্লাড টেস্ট সহ বেশ কিছু পরীক্ষা করা হবে বলে বেলভিউ সূত্রে খবর।

আরও পড়ুন : মহাসঙ্কটে সৌমিত্র, ক্যানসার ছড়িয়ে গেছে ফুসফুস-মস্তিষ্কেও

গতকাল এমআরআই রিপোর্ট ঠিক আছে বলে জানিয়েছিলেন চিকিত্‍সকেরা। কাল জ্বরও কমেছিল সৌমিত্রবাবুর, অস্থিরভাব কিছুটা কম ছিল। অভিনেতার ফুসফুসের অবস্থায় সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু রাত বাড়তেই অসুস্থতা ফের চাগাড় দেয়। স্বাভাবিক নয় শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা, কমেনি স্নায়ুর সমস্যাও। আজ ফের জ্বর আসায় চিন্তায় চিকিত্‍সকেরা। কাল ফের করোনা পরীক্ষা সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

শনিবার রাতে প্রবীণ অভিনেতাকে ২ ইউনিট প্লাজমা (Plasma Therapy) দেওয়া হয়েছিল। রবিবার দেওয়া হয়েছে আরও এক ইউনিট। হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের একাধিক কোমরবিডিটি চিন্তার কারণ। উচ্চ পিএসএ কাউন্ট, ডায়াবিটিস-সহ নানা আনুষঙ্গিক রোগ রয়েছে তাঁর। ক্যান্সারও ছড়িয়ে পড়ছে শরীরে।

 

সুত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button