পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চক্ষু পরীক্ষা শিবির ও মূর্তি উন্মোচণ

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চক্ষু পরীক্ষা শিবির ও মূর্তি উন্মোচণ - West Bengal News 24
প্রতিবেদকের তোলা ছবি

নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়া: করোনা সংক্রমনের জেরে স্তব্ধ মেলা থেকে শুরু করে নানান আনুষ্ঠানিক পর্ব, এমনকি দুর্গাপুজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রায়ই লেগে থাকত নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বা মঞ্চ উপস্থাপনা।

যা করোনা সংক্রমনের জেরে বহু দুর্গোৎসব কমিটি বন্ধ করতে বাধ্য, সেই সুবাধে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের বালিডাংরী ত্রিবেনী সংঘের উদ্দ্যোগে ও বালিডাংরী সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্দ্যোগে বিনামুল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল বুধবার বালিডাংরী প্রাথমিক বিদ‍্যালয়ে।

আরও পড়ুন: রাজ্যে বিজেপি নেতাদের বিরুদ্ধে ১৩৮ ‘ভুয়ো’ মামলা!

চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি বালিডাংরী প্রাথমিক বিদ‍্যালয়ে বিবেকানন্দ,বিদ‍্যাসাগর,ও রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মুর্তির উন্মোচন করা হয়। উন্মোচন করেন স্বামী ইষ্টানন্দ মহারাজ।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চক্ষু পরীক্ষা শিবির ও মূর্তি উন্মোচণ - West Bengal News 24
প্রতিবেদকের তোলা ছবি

এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবি ননীগোপাল আদক, ডঃ সুকুমার মাইতি ,পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র সহ বিশিষ্ট অতিথি জনেরা। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাশে দাঁড়িয়েছেন পাঁশকুড়া পৌরসভাবাসি।

বহু মানুষ এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত হয়, তবে করোনা আবহে সোশ্যাল দূরত্ব বজায় রেখেই এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য