বোল্ড অবতারে ‘কৃষ্ণকলি’র ‘শ্যামা’, দেখুন সেই ভাইরাল ভিডিও

জি বাংলার ধারাবাহিক ‘কৃষ্ণকলি’-র শ্যামা চরিত্র ইতিমধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। ‘কৃষ্ণকলি’র টিআরপি প্রথম থেকেই আকাশছোঁয়া। তবে, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মূল আকর্ষণ শ্যামা। আর সেই শ্যামার চরিত্রে দর্শকের কাছে ফুঁটিয়ে তুলছেন অভিনেত্রী তিয়াসা রায়। তবে, অভিনেত্রী তিয়াসা এবার যেভাবে দর্শকের সামনে ধরা দিল সেভাবে আগে কখনও আসেননি।
‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে হোক বা রিয়েল লাইফে বরাবরই তিয়াসাকে দেখা গিয়েছে সাধারণ ভাবেই। তবে, এবার তিয়াসা ধরা দিলেন একদম ঝাঁ চকচকে লুক্স-এ।ইন্সটাগ্রাম কাঁপছে তিয়াসার হট ছবিতে।
একদম ঝাঁ চকচকে ডিপ নীল রঙের শাড়ি সঙ্গে সুন্দর মেক আপ। তবে,তিয়াসা শাড়িটা পরেছেন একদম ওয়েস্টার্ন স্টাইলে। বোল্ড লুকে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি একটি ফটোশ্যুটের জন্য তিয়াসা নিজেকে অন্য ধাঁচে দর্শকদের সামনে মেলে ধরেছেন।
View this post on Instagram
Coming Soon…… 💜 #newlook #newstyle #photoshoot #instaupdates #instastyle #instafashion
তবে, অভিনেত্রী তিয়াসা কিন্তু অভিনয়ে এসেছেন বিয়ের পরেই। অভিনেতা সুবান রায়ের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১৭ সালে। তার পরেই, টেলিপর্দায় ডেবিউ। সুবান ও তিয়াসার আলাপ একটি নাটকের ওয়ার্কশপে আর তারপরেই সোজা বিয়ে। কৃষ্ণকলি থেকেই টেলিপর্দাতে প্রথম অভিনয় তিয়াসার। প্রথম অভিনয় হলেও অল্পদিনের মধ্যেই দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী।
সুত্র : সংবাদ সফর



