জাতীয়

২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৩,৩৭১

২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৩,৩৭১ - West Bengal News 24
প্রতীকী ছবি

২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হলেন ৬৩ হাজার ৩৭১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ৭০ হাজার ৪৬৯ জন। তার মধ্যে ৮ লাখ ৪ হাজার ৫২৮ জনের বর্তমানে চিকিত্‍সা চলছে।

সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৫৩ হাজার ৭৮০ জন। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ১৬১ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।

আরও পড়ুন: টিআরপি কেলেঙ্কারির জেরে বন্ধ হল চ্যানেলের রেটিং দেওয়া

আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ৯ কোটি ২২ লাখ ৫৪ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে গতকাল ১০ লাখ ২৮ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা হয়েছে।

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। আর বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ২ হাজার। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ২ লাখ ২২ হাজার ৭১৭ জন।

বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৮২ লাখ ১৬ হাজার ৩১৫ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য