জাতীয়

নাবালিকাকে বন্ধুদের দিয়ে গণধর্ষণ করায় প্রেমিক! ৯ মাস পর জন্ম নিল সন্তান!

নাবালিকাকে বন্ধুদের দিয়ে গণধর্ষণ করায় প্রেমিক! ৯ মাস পর জন্ম নিল সন্তান! - West Bengal News 24
প্রতীকী ছবি

দেশে ধর্ষণের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। কোনও শাস্তি দিয়েই ধর্ষকদের কাবু করা যাচ্ছে না। কয়েক দিন আগেই উত্তরপ্রদেশের হাথরসের ভয়াবহ গণধর্ষণের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। এবার তেমনই এক ঘটনা সামনে এল ছত্তিশগড়ের বস্তারে।

এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বন্ধুদের সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য করায় তাঁর প্রেমিক। দিনের পর দিন নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে চলে গণধর্ষণ। গোটা বিষয়টা কেউ জানতেই পারেনি।

ওই নাবালিকা ভয়ে কাউকে কিছু জানায়নি। কিন্তু সে গর্ভবতী হয়ে পড়ে। এবং ৯ মাস পর একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয়। তখনই সামনে আসে গোটা বিষয়।

আরও পড়ুন: নাগরিকদের জন্য ভ্যাকসিনগুলির দ্রুত প্রয়োগের ব্যবস্থা করতে হবে বার্তা মোদীর

দশ মাস পর থানায় সকলের বিরুদ্ধে এফআইআর করা হয়। পুলিশ সব অভিষুক্তদের গ্রেফতার করেছে ইতিমধ্যেই। পুলিশ জানিয়েছে, “দশ মাস ধরে তাঁদেরকে কিছু জানানো হয়নি। সন্তান জন্ম নেওয়ার পর তাঁদের কাছে অভিযোগ করা হয়। তারপরেই ব্যবস্থা নেয় তাঁরা।”

ওই নাবালিকার পরিবার থেকে জানানো হয়েছে, তাঁরা ভয়ে কিছু পুলিশকে জানাতে চায়নি। চেষ্টা করেছিলেন ওই যুবকের সঙ্গে নাবালিকার বিয়ে দেওয়ায়। কিন্তু ওই যুবক বিয়ে ধর্ষণের কথা অস্বীকার করে। তখনই পুলিশে যান তাঁরা।

এই ঘটনায় ফের একবার নড়েচড়ে বসেছেন সকলে। ফের একবার হাথরসের ঘটনা মনে করিয়ে দিচ্ছে সকলকে। যদিও সে ঘটনার সঙ্গে এই গণধর্ষণের কোনও যোগ নেই। কিন্তু সারা দেশে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। যার শিকার হচ্ছেন মহিলারা। নাবালিকা গণধর্ষণের মতো ঘটনাও সামনে আসছে।

 

 

সূত্র: নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button