সংগীত

আত্মহত্যা করতে চেয়েছিলেন বিবার

আত্মহত্যা করতে চেয়েছিলেন বিবার - West Bengal News 24
পপ তারকা জাস্টিন বিবার

পপ তারকা জাস্টিন বিবার। মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকদিন থেকেই সোচ্চার জনপ্রিয় এই গায়ক। এমনকি তিনি নিজেও এই সমস্যায় ভুগছেন। এজন্য আত্মহত্যার কথা ভেবেছিলেন তিনি।

সম্প্রতি ইউটিউবে বিবারকে নিয়ে ‘জাস্টিন বিবার: নেক্সট চ্যাপটার’ নামে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ পেয়েছে। এতে তার মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন ‘বেবি’খ্যাত এই গায়ক।

তিনি বলেন, ‘একটা সময় ছিল আমি সত্যিই আত্মহত্যার চিন্তা করেছিলাম। মনে হচ্ছিল, কষ্টগুলো কি কখনোই শেষ হবে না? কষ্টগুলো খুব গভীর ছিল। আমি যন্ত্রণাগুলো সহ্য করছিলাম, নয় কি? মনে হচ্ছিল, এর চেয়ে মৃত্যুর কষ্ট সহ্য করতে পারব।’

তবে বর্তমানে আগের চেয়ে এখন মানসিক অবস্থা অনেকটাই ভালো বলে জানান বিবার। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘গত ৮ মাস ছিল উন্নতির। সুখী এবং সুস্বাস্থ্যের।’

এই গায়ক জানিয়েছেন, ধর্মীয় বিশ্বাস তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। তিনি বলেন, ‘কখনো ভাবিনি, এই তারকাখ্যাতি আমার জীবনের আশান্তি বয়ে আনবে। এসব কারণে আমি খারাপ থাকব এ বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না।’

আত্মহত্যা করতে চেয়েছিলেন বিবার - West Bengal News 24
পপ তারকা জাস্টিন বিবার

ভক্তদের পরামর্শ দিয়ে বিবার বলেন, ‘আমি সবাইকে সাহস দিয়ে বলতে চাই, যদি কখনো একাকিত্ব মনে হয়, এটি নিয়ে কথা বলুন। এটি নিয়ে সোচ্চার হন। এতে স্বস্তিবোধ করবেন। এভাবে আমার অনেক ব্যথা কষ্ট দূর করতে পেরেছি।’

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য