টলিউড

এ যেনো অন্য রকম এক মিমি!

এ যেনো অন্য রকম এক মিমি! - West Bengal News 24
অভিনেত্রী মিমি চক্রবর্তী

গেলো পূজাতেই রহস্য আর গা শিরশিরানি ভয়ের আবহ তৈরি করে দিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, দেবালয় ভট্টাচার্যের ‘ড্রাকুলা স্যার’র সৌজন্যে। সেই রোমাঞ্চ ষোল কলায় পূর্ণ হ্যালউইন নাইটে। সোমবার ভোর ৪টা দিকে মিমি চক্রবর্তী ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন।

সেখানে দেখা যাচ্ছে, হলুদ কালারের একটি জামা গায়ে। হাত ও মুখ ঝলসানো।

ভোর ৪টার দিকে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, পুরো সোশ্যাল মিডিয়াজুড়ে চলছে হ্যালোইন। হয়তো এখনই এটি পোস্ট করার সেরা সময়। এটি আমার হ্যালোইন চেহারা। এটা ছিলো আমার ‘এসওএস কলকাতা’ ছবির একাংশ।

আরও পড়ুন: সৌমিত্রের অবস্থা আশঙ্কাজনক

২০২০ অনেক কিছু কেড়ে নিলেও মিমি চক্রবর্তীকে দুটো পূজা রিলিজ উপহার দিয়েছে। একটি অংশুমান প্রত্যুষের ‘এসওএস কলকাতা’। দ্বিতীয়টি ‘ড্রাকুলা স্যার’। যেটি দীপাবলির উপহার হিসেবে হিন্দিতে ডাব হয়ে নতুন করে মুক্তি পেতে চলেছে।


এই ছবি দিয়ে অনেক দিন পরে কাজে ফিরলেন সাংসদ-তারকা মিমি চক্রবর্তী। সে কারণে ছবিটি তার কাছে ‘স্পেশ্যাল’।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য