স্বাস্থ্য

মানসিক স্বাস্থ্যের উন্নতিতে ৬ টিপস

মানসিক স্বাস্থ্যের উন্নতিতে ৬ টিপস - West Bengal News 24
প্রতীকী ছবি

মানসিকভাবে সুস্থ থাকলেই সুন্দর ও শান্তিপূর্ণ হয়ে উঠে। তবে অনেকেই নিজেকে ভালোবাসার সময় পান না; গুরুত্ব দেন না মানসিক স্বাস্থ্যের প্রতি। তাদের জন্য রইল কিছু টিপস-

১. অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করা: বিভিন্ন ক্ষেত্রেই আমরা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে থাকি। এই কাজটি করা যাবে না। অন্যের সঙ্গে নয় নিজের সঙ্গেই নিজেকে তুলনা করুন বা নিজেই নিজের প্রতিযোগী হয়ে উঠুন। কারণ এ ক্ষেত্রে বিজয়ী আপনিই হবেন। নিজেকেই বেশি গুরুত্ব দিন।

২. ভুল থেকে শেখা: সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই কেবল গুরুত্বপূর্ণ নয়। নিজের খারাপ কোনো কিছু থেকে শিখতে উৎসাহী হোন। জয়ের জন্য নয় বরং শেখার জন্য দিনটি কাজে লাগান।

৩. শেখার জন্য যাওয়া: সামাজিক চক্র খুঁটিয়ে দেখা এটাই সময়। চারপাশে তাকান এবং মানুষের আগ্রহ আছে এমন বিষয়গুলো পর্যবেক্ষণ করুন। এতে নিজের দক্ষতা সমৃদ্ধ করতে পারবেন।

আরও পড়ুন: ঠাণ্ডা-জ্বর হলে যা খেতে হবে

যেসব ছোট খাট সাফল্য আপনার নিজের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না কিন্তু অন্য কেউ এটিতে খুশি হন এমন বন্ধুর সঙ্গে সময় কাটান।

৪. নিজেকে প্রাধান্য দিন: কোনো কাজ বা দায়িত্ব পালনের সময় নিজের আবেগ এবং কাজকে গুরুত্ব দিন। লোকজন আসবে এবং যাবে কিন্তু আপনি আপনার কাজে এবং দায়িত্বে স্থির থাকুন। অন্যের আশীর্বাদ থেকে স্বনির্ভর হতে শিখুন এবং নিজের কোনো লক্ষ্য অর্জনের দিকে মনোযোগ দিন।

৫. নিজেকে ছোট না ভাবা: আপনার সাধারণ জীবনযাপনেই আপনি ভেতরে এবং বাইরে সুন্দর। এটা অনুভব করুন। মন ভালো রাখার ক্ষেত্রে সময় ব্যয় করুন। দেখবেন শিগগিরই আপনার চিন্তাচেতনার পার্থক্য লক্ষ্য করা গেছে।

৬. ভয় কাটানো: ভয় পাওয়া মানুষের একটি সহজাত স্বভাব। কিন্তু নতুন কোনো কিছু করতে গিয়ে ভয় পাওয়া যাবে না। আপনার ভয়ের কারণ সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো কাটিয়ে উঠতে শিখুন। আত্মসচেতনতাই আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এবং এটি উদ্বিগ্নতার মাত্রা কমাবে।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য