রাজ্যে লোকাল ট্রেন চললতেই বাড়লো মেট্রোর সংখ্যাও

প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার থেকে চালু হয়েছে লোকাল ট্রেন। লোকাল ট্রেন চালু হতেই বাড়লো মেট্রোর সংখ্যাও। বুধবার থেকে কলকাতায় মিলছে বেশি সংখ্যক মেট্রো। লোকাল ট্রেন চালু হতেই বিভিন্ন স্টেশনে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়।
যাত্রী ভিড় বেড়ে যাওয়া মানেই মেট্রোতেও যাত্রীর চাপ বেড়ে যাওয়া। আর তাই যাত্রীদের সুবিধার্থে বুধবার থেকেই বেড়ে গেল মেট্রো সংখ্যাও।
বুধবার থেকে ১৫২ টি মেট্রোর বদলে সোম থেকে শনি চলছে ১৯০ টি মেট্রো।অফিস টাইমে সাত মিনিট অন্তর মিলছে মেট্রো। দমদম ও কবি সুভাষের প্রথম মেট্রো মিলছে সকাল ৮ টায়।
আরও পড়ুন: বেলঘড়িয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ৬০জন যাত্রী!
অন্যদিকে, কবি সুভাষ ও দম দম থেকে শেষ মেট্রো বুধবার মিলবে রাত ৯ টায়। যেরকম ইপাস ছিল মেট্রো যাতায়াতের ক্ষেত্রে। ইপাস বহাল থাকবে। যাত্রা করতে গেলে স্টেশনে ঢোকার জন্য অ্যাপ মারফত নিতে হবে ই-পাস। এছাড়াও কোন যাত্রীকে মাস্ক ছাড়া ঢুকতে দে ওয়া হবেনা স্টেশন চত্বরে।
তাপমাত্রা মেপে জীবাণুমুক্ত করে তবেই অনুমতি মিলবে স্টেশনে ঢোকার। তবে, প্রবীণ নাগরিকদের জন্য কোনও ই-পাসের প্রয়োজন হবে না। রবিবার পরিষেবা অপরিবর্তিত থাকবে।
রবিবার সকাল ১০.১০ থেকে রাত সাড়ে নটা পর্যন্ত পরিষেবা মিলবে। রবিবার নোয়াপাড়া থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮.২৩ মিনিটে। পূর্ব-পশ্চিম মেট্রো পরিষেবাগুলিতে কোনও পরিবর্তন হবে না।
সুত্র: Hindusthan Samachar



