রাজনীতিরাজ্য

‘ক্ষমতায় এলে বাংলাকে গুজরাত বানাব’: দিলীপ ঘোষ

‘ক্ষমতায় এলে বাংলাকে গুজরাত বানাব’: দিলীপ ঘোষ - West Bengal News 24
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

‘ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে গুজরাতের মতো বানাব’, সোমবার বারসতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কড়া সমালোচনা করেছেন দিলীপ ঘোষ।

এদিন রাজ্যের বিরুদ্ধে আবারও একের পর এক তোপ দেগেছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ‘পরিকল্পনার অভাবেই বাংলার উন্নয়ন হয়নি। কেন্দ্র টাকা দিচ্ছে না-দিচ্ছে না বলা হচ্ছে গত ৪৫ বছর ধরে। বিজেপিকে সুযোগ দিন। বাংলাকে গুজরাত বানাব।”

তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে উন্নয়নের কোনও কাজ হয়নি বলে অভিযোগ দিলীপ ঘোষের। রাজ্য সরকারের সদ্বিচ্ছার অভাবের কারণেই বাংলার কৃষকরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে দিনের পর দিন ধরে বঞ্চিত হচ্ছেন বলে দাবি দিলীপ ঘোষের।

আরও পড়ুন: ‘‘ট্রাম্প গেল, এবার মোদিও ফুটে যাবে’, মন্তব্য অনুব্রতর

এপ্রসঙ্গে রাজ্যকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘অন্য রাজ্যের কৃষকরা কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পাচ্ছেন। অথচ বাংলায় রাজ্য সরকারের জন্যই কেন্দ্রের প্রকল্প থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছেন।” দিন কয়েক আগেই আমফানের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যকে মোটা টাকা সাহায্য দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

এপ্রসঙ্গে রাজ্যকে দুষে তিনি বলেন, ”ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য টাকা দিচ্ছে কেন্দ্র। কিন্তু সেই টাকা মানুষের কাছে পৌঁছবে কিনা সন্দেহ আছে।” সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে আল-কায়দা জঙ্গি ধরা পড়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্যে ঢুকে গ্রেফতার করে নিয়েছে জঙ্গিদের। এপ্রসঙ্গেও রাজ্যকে কাঠগড়ায় তুলেছেন দিলীপ ঘোষ।

প্রথম ভারতীয় তরুণী হিসেবে কান চলচ্চিত্র উত্‍সবে পুরস্কার পেয়েছেন এই তরুণী। মুখোমুখি মধুরা পালিত I

 

সুত্র: কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য