রাজনীতি

“লাউয়ের আগা খাইলাম, ডগা খাইলাম”, গানে দুর্দান্ত নাচ রুপা গাঙ্গুলীর, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল রুপার পুরোনো ভিডিও

“লাউয়ের আগা খাইলাম, ডগা খাইলাম”, গানে দুর্দান্ত নাচ রুপা গাঙ্গুলীর, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল রুপার পুরোনো ভিডিও - West Bengal News 24

সামনে ধেয়ে আসছে একুশের ভোট। হাড্ডাহাড্ডি হতে চলেছে এ লড়াই । কে বসবে বাংলার আসলে? নিজেকে সেরা প্রমাণ করার নিরন্তন চেষ্টা চলছে সমস্ত রাজনৈতিক দলগুলি থেকে । তবে এরই মাঝে নিজেকে একটু সময় দেওয়া যেতেই পারে ।

যেসব নিয়ে আমি বড় হয়েছি অর্থাৎ গান নাচ বা অন্য কোন শিল্প যদি আমার ভাল লেগে থাকে তবে সেগুলি কেউ রাজনীতির পাশাপাশি সময় দেওয়া উচিত। ঠিক এমনটাই করলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী।

রূপা গাঙ্গুলী কে আমরা অভিনয় জগতে দেখেছি । অসামান্য অভিনয় দক্ষতা দিয়ে রীতিমত জয় করেছিলেন লক্ষ্য লক্ষ্য দর্শকের মন। তার সাথে সাথে তৈরি করেছিলেন একটা বড় অনুগামী মহল । কিন্তু সেই রূপা গাঙ্গুলী অভিনয় জগত ছেড়ে যুক্ত হন রাজনৈতিক জগতে।

আরও পড়ুন: প্রেম করছেন কিয়ারা আদভানি?

বলাবাহুল্য গেরুয়া শিবিরে তিনি নাম লেখান। যদিও রাজনীতির মন্তব্য করতে গিয়ে এর আগে বিভিন্ন বার তিনি বিতর্কে জড়িয়েছেন তবুও কোথাও যেন সে সব কিছু ভুলে শুধুমাত্র কিছুক্ষণের জন্য নিজেকে সময় দিলেন বাংলার এই অভিনেত্রী।

সম্প্রতি ইউটিউবে ভিডিও দেখা যাচ্ছে যেখানে পরি ৩২ সেকেন্ডের ঐ ভিডিও ক্লিপে রূপা গাঙ্গুলী নিজের মনের আনন্দে নেচে চলেছেন বাংলা একটি গানের সাথে। খুব সম্ভবত কোনো দলীয় কার্যালয়ে এই ভিডিওটি করা । সেখানে বাংলা গান “সাধের লাউ বানাইলো মোরে ডুগডুগি” র সাথে কোমর মেলালেন রূপা গাঙ্গুলী ।

তার সাথে সাথে ছিল দলের অন্যান্য কর্মীরা ও। এই ভিডিও সামনে আসতে রীতিমতো প্রশংসা পেয়েছেন তিনি ।তার সাথে সাথে এসেছে কিছু বিতর্কিত মন্তব্য ।তবে রাজনীতির বাইরে নিজেকে সময় দেওয়া উচিত এমনটা মনে করেন অনেকেই ।

 

 

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য